× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

বিদ্যুৎ কেন্দ্রের পাশে হবে পোশাক কারখানা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী  বলেছেন, পোশাক খাতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কিছু বড় বড় কারখানা বিদ্যুৎ কেন্দ্রের পাশে স্থানান্তর করার চিন্তা করছে সরকার। এতে কারখানাগুলো সরাসরি বিদ্যুৎ কেন্দ্রের বয়লার থেকে বিদ্যুৎ পাবে।

মঙ্গলবার রাজধানীর হোটেল রেডিসনে জ্বালানি ও বিদ্যুতের ওপর আয়োজিত ‘সেফ ফিউচার নাউ’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও জার্মানের বহুজাতিক কোম্পানি টুব সুড যৌথভাবে সম্মেলনের আয়োজন করে। আগামী ৫ বছরে বিদ্যুৎ উৎপাদন বর্তমান সময়ের চেয়ে দ্বিগুণ হবে জানিয়ে তৌফিক-ই-ইলাহী বলেন, সৌরবিদ্যুৎ ব্যবহারে দেশ অনেক এগিয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের বৃহৎ সৌরবিদ্যুৎ ব্যবহারের দেশ। বর্মতানে দেশে ৩২ লাখ  সৌর প্যালেন ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, শিল্প কারখানাকে বর্তমান সরকার সব সময় প্রাধান্য  দেয়। দেশের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে জ্বালানি ও বিদ্যুৎ ওতপ্রোতোভাবে জড়িত। তাই আমাদের সরকার অঙ্গীকার করে ছিল ২০২১ সালের মধ্যে সকলের জন্য বিদ্যুৎ নিশ্চিত করা হবে। তবে আমরা আশা করছি ২০২১ সাল লাগবে না। ২০১৮-২০১৯ সালের মধ্যেই আমরা দেশের সব মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনতে পারব। প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়ে বলেন, শুধু বিদ্যুৎ উৎপাদন করলেই হবে না, বিদ্যুৎ ব্যবহারেও সতর্ক থাকতে হবে। এ জন্য বিদ্যুৎ ব্যবহারে অভ্যাসগত পরিবর্তন আনা জরুরি। প্রয়োজন শেষে আমাদের ঘর, বাথরুমের লাইট বন্ধ রাখতে হবে। টুব সুড এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিরঞ্জন নাদকারিনির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. টমাস প্রিনজ, বিইআরসির চেয়ারম্যান এ আর খান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..