× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

গৌরনদী প্রতিনিধি

বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৯ জুন, ২০২৩
বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু

মাত্র এক সপ্তাহ পর ব্রুনাইয়ের প্রবাস জীবনে পাড়ি দেওয়ার কথা ছিলো বরিশালের গৌরনদী উপজেলার শরিফাবাদ গ্রামের দুই সন্তানের জনক হেমায়েত হাওলাদারের। অবৈধ বিদ্যুৎ লাইনে পৃষ্টে হয়ে পরপারে চলে যাওয়ায় আর প্রবাসে যাওয়া হলোনা হেমায়েতের। নিহত হেমায়েত ওই এলাকার মৃত আমিন উদ্দিনের ছেলে।

শুক্রবার সকালে নিহতের স্বজনরা জানান, মাছের ঘেরে পানি উঠানোর জন্য বৃহস্পতিবার রাতে বিদুতের খুটি থেকে অবৈধ লাইন নিয়ে মর্টার চালু করে ঘের মালিকরা। ওই লাইনের পাশ দিয়ে যাতায়তের সময় অবৈধ লাইনের তারে জরিয়ে মর্মান্তিত ভাবে নিহত হয় হেমায়েত।

গৌরনদী মডেল থানার এসআই শাহজাহান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গৌরনদী পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার জুলফিকার হায়দার চৌধুরি বলেন, লাইনটি অবৈধ ছিলো কিনা জানা নেই। তবে এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..