× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ 

এমপি আনার হত্যায় শিক্ষক শিক্ষার্থীরা বিচারের দাবীতে বিদ্যালয় গেটে মানববন্ধন

Dutta
হালনাগাদ: বুধবার, ৫ জুন, ২০২৪
বিদ্যালয় গেটে মানববন্ধন

এমপি আনার কাকু মাঝে মাঝেই আমাদের স্কুলে আসত। আমাদের সাথে হাসতে হাসতে করমদনও করত। শুনেছি তাকে পাওয়া যাচ্ছে না, কারা যেন তাকে হত্যা করেছে। আমরা সেইসব খুনিদের ফাঁসি চাই। কালীগঞ্জ ভূষণ শিশু একাডেমি প্রধান উপদেষ্টা ও সাংসদ আনোয়ারুল আজিম আনার হত্যাকান্ডের বিচারের দাবীতে মানববন্ধনে দাড়িয়ে এমন কথাই বলেছে বিদ্যালয়টির কোমলমতি শিক্ষার্থীরা। মানববন্ধনে ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবিকারা অংশ নেয়।

বুধবার সকাল সাড়ে ১০ টায় ভূষনস্কুল সড়কে বিদ্যালয়ের গেটে ওই মানববন্ধনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। মেয়র আশরাফ তার বক্তব্যে বলেন, এমপি আনার এই বিদ্যালয়টি শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক ছিলেন। তাকে অপহরনকারী খুনীচক্ররা নির্মম ভাবে খুন করেছে বলে জানা যাচ্ছে। এখন তার অবর্তমানে বিদ্যালয়টি উন্নয়নের যাত্রা থেমে ক্ষতিগ্রস্থ্য হবে। তিনি আরো বলেন, এমপি হত্যাকান্ডের সঠিক সুরাহা না হলে আগামীতে সকল কালীগঞ্জ বাসীকে নিয়ে জোরালো আন্দোলন করা হবে বলেও ঘোষনা দেন। এ সময়ে আরো বক্তব্য রাখেন, বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি জান্নাতুল ফেরদৌস রুপালী, অধ্যক্ষ শাহী আলম ও সহকারী অধ্যক্ষ আব্দুল হামিদ প্রমুখ।

প্রসঙ্গত, এমপি আনোয়ারুল আজিম আনার গত ১২ মে চিকিৎসার জন্য ভারতের কলকাতাতে যান। এরপর ১৩ মে থেকে নিখোঁজের পর ২২ মে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধাননগরের নিউটাউন এলাকায় সঞ্জিভা গার্ডেনে খুন হয়েছে বলে সংবাদ আসে। পরবর্তী বিভিন্ন সময়ে ডিবি পুলিশের অভিযানে খুনীদের আটক ও তার লাশের টুকরা উদ্ধার হয়েছে বলেও প্রচার হয়। কিন্তু উদ্ধারকৃত টুকরা অংশ এমপি আনারের কিনা তা নিয়ে শংশয় দানা বাধে। এটি সুরাহার জন্যই সর্বশেষ এমপি কন্যা ডরিন পিতার খন্ডিত অংশের সাথে ডিএনএ টেষ্ট করার জন্য ঢাকাতে অবস্থান করছেন বলে জানা যায়। তাই, এটি সম্পন্ন না হওয়া পর্যন্ত মৃত্যু নিয়ে ধোয়াশা রয়েই যাচ্ছে। এদিকে গত কয়েকদিন ধরেই এমপির নির্বাচনী এলাকার মানুষের মুখে মুখে একই কথা ঘুরছে আসলেই তিনি কি মারা গেছেন, না নিখোঁজ রয়েছেন? অপরদিকে এমপির মৃত্যু নিয়ে এখনো চুড়ান্ত রিপোর্ট না হওয়াতে আওয়ামীলীগ ও বিভিন্ন সামাজিক সংগঠন অব্যহতভাবে কর্মসূচী চালাচ্ছে। ঝিনাইদহ-৪ আসনের টানা তিন বারের সংসদ সদস্য এমপি আনার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..