× Banner
সর্বশেষ
অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাইকগাছায় জাল ভিসা প্রদান করে বিদেশে পাঠানোর নামে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়া

Kishori
হালনাগাদ: সোমবার, ১৩ জুলাই, ২০২০

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় জাল ভিসা প্রদান করে বিদেশে পাঠানোর নামে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে এক প্রতারকের বিরুদ্ধে।

ঘটনাটি উপজেলার শ্রীকন্ঠপুর গ্রামে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ প্রতারককে আটক করে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে।

জানা গেছে, শ্রীকন্ঠপুর গ্রামের বাক্কার মোড়লের পুত্র ইকবাল মোড়ল শ্যামনগর গ্রামের নজরুল ইসলাম গাজীর স্ত্রী ইতি বেগমকে কাতার হাসপাতালে আয়া চাকরী দেয়ার কথা বলে দেড় লাখ টাকার চুক্তিতে ১ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে বাকী ৩০ হাজার টাকার জন্য ৩শ টাকার ননজুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়।

সর্বশেষ ১৭ জানুয়ারি ২০১৯ কাতার এয়ারলাইন্সের মাধ্যমে নজরুলের স্ত্রী ইতি বেগম কাতার বিমান বন্দরে পৌছালে জাল-তঞ্চকী ভিসার অভিযোগে পুলিশ তাকে আটক করে। এক মাস জেল খাটার পর ইতি বেগম দেশে ফিরলে শনিবার বিকালে ইকবালের কাছে টাকা ফেরত চাইলে সে টাকা দিতে পারবে না বলে জানিয়ে দেয়।

উপায়ান্তর না পেয়ে নজরুল ইসলাম গাজী বাদী হয়ে পাইকগাছা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের প্রেক্ষিতে রোববার রাতে প্রতারক ইকবাল মোড়লকে তার নানা বাড়ী শ্যামনগর থেকে আটক করে। ওসি এজাজ শফী জানায়, ইকবালের বিরুদ্ধে প্রতারণার আরো কয়েকটি অভিযোগ পেয়েছি।


এ ক্যটাগরির আরো খবর..