× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

রাজারহাটে মাধ্যমিক স্কুল পর্যায়ে মেয়ে শিশুদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০

 রমেশ চন্দ্র সরকার, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ  রাজারহাটে মাধ্যমিক স্কুল  পর্যায়ে মেয়ে শিশুদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ সরকারবাড়ী উচ্চ  বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দুটি শিক্ষা  প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। সরকারবাড়ী উচ্চ বিদ্যালয় এবং  চান্দামারি দ্বিমুখী  উচ্চ  বিদ্যালয়। প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব । প্রতিযোগিতায় চান্দামারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়। জাতীয় কন্যা শিশু দিবস ২০২০ উপলক্ষে বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রজেক্টের সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ এ প্রতিযোগিতার আয়োজন করে। বিজয়ীদল  চুড়ান্ত পর্বে ১৯ ফেব্রুয়ারি ২০২০ শরফ উদ্দিন দাখিল মাদরাসার সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

প্রতিযোগিতায়  মর্ডারেটরের দায়িত্ব পালন করেন চান্দামারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক মোঃ আজিজুল ইসলাম । বিচারকের দায়িত্ব পালন করেন শিক্ষক এবং দি নিউজের রাজারহাট উপজেলা প্রতিনিধি   রমেশ চন্দ্র সরকার,  শিক্ষক মোঃ রবিউল ইসলাম রাজু, শিক্ষক সমরেশ কুমার রায় প্রমূখ। অনুষ্ঠান শেষে বিজয়ীদলকে পুরুষ্কৃত করা হয়। মর্ডারেটর মোঃ আজিজুল ইসলাম তার বক্তব্যে  নারীর স্বাধীনতায় শিক্ষা, ক্ষমতায়ন ও সমাজ সচেতনতার উপর গরুত্বারোপ করেন। প্রসঙ্গত এ প্রতিযোগিতায় উপজেলার মোট ২৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

ছবি সংযুক্ত:


এ ক্যটাগরির আরো খবর..