× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

ছাতকে বিডি ক্লিন টিম এর পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

admin
হালনাগাদ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতক শহরের আশাপাশ এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ অব্যাহত রেখেছে ‘বিডি ক্লিন’ নামের সেচ্ছাসেবী সংগঠন। প্রতি সপ্তাহের একটি দিনে প্রায় অর্ধশতাধিক ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজর এ সংগঠনে সম্পৃক্ত হয়ে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন। সোমবার বিকেল ৩টায় উপজেলা পরিষদের ডাক বাংলা খেকে কৃষি কার্যালয় পর্যন্ত রাস্তার আশপাশের ময়লা-আবর্জনার স্তুপ সারানোর কাজ করে বিডি ক্লিন’র এর সদস্যরা।
এরআগে সংগঠনের সদস্যরা আবাসিক এলাকার বসবাসরত বাসিন্দাদের সচেতনতা মূলক প্রচারনায় অংশ নেয়। পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই বিডি ক্লিন’র মূল লক্ষ্য, এমন মানসিকতা ও চিন্তা মাথায় নিয়ে যত্রতত্র ময়লা-আবর্জনা ছুড়ে ফেলার অভ্যাস পরিবর্তনের জন্য ডাস্টবিন ব্যবহারের জনসচেতনতা বৃদ্ধি করতে এক ঝাক তরুন-তরুনী কাজ করছে। এসময় সংঘঠনের সদস্যরা গ¬াফস পরে হাতে ঝাড়–, বেলচা, কুদাল নিয়ে রাস্তা ও ড্রেন পরিস্কার করতে দেখা গেছে। পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে আপামর জনগনকে সচেতন করার লক্ষ্যে বিডি ক্লিন দেশ ব্যাপী কাজ করছে বলে টিমের সদস্যরা জানিয়েছেন।
এ সংগঠনে এখন পর্যন্ত প্রায় শতাধিক কর্মী সেচ্ছাশ্রমে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বলে জানান, সংগঠনের টিম লিডার মো. মাহবুল আলম তানিম। পরিস্কার-পরিচ্ছন্নতা কাজের শুরুর পূর্বে বিডি ক্লিন সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব। পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থী আবিদ হাসান, আবু আনসার, কামরুজ্জামান নাজমুল, তাসলিমা সিদ্দিকা চৌধুরী, হুমাইয়া রাত্রি, জেএস শুভসহ অর্ধশতাধিক কর্মী পরিচ্ছন্ন কাজে নিয়োজিত ছিল।


এ ক্যটাগরির আরো খবর..