× Banner
সর্বশেষ
লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক ক্ষমতা নয় মানুষের সেবা এই অঙ্গীকার ধারন করে নিরলসভাবে এগিয়ে চলেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে – আইনমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯, উদ্ধার বিদেশি পিস্তল-গুলি,ম্যাগাজিন, মোবাইল ফোন ও একটি সুইচ গিয়ার চাকু বেজার বিদ্যুৎ নেটওয়ার্ক স্থাপনে ২১১ কোটি টাকার ব্যয় অনুমোদন প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ইউনেস্কোর সঙ্গে অংশীদারত্ব আরও শক্তিশালী করতে চায় বাংলা‌দেশ বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মফিজুর রহমান পিন্টুর গণসংযোগ বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ১৬৯ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: হাটহাজারীতে আইনশৃঙ্খলা সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল সম্পর্কিত সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ২০১৮-১৯ অর্থবছরে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অগ্রগতি পরিবীক্ষণ কাঠামোর ৩য় ত্রৈমাসিক পরিবীক্ষণ প্রতিবেদন পর্যালোচনার লক্ষ্যে নৈতিকতা কমিটির সভা আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে সচিব বলেন, জাতীয শুদ্ধাচার কৌশলের মূল লক্ষ্য হল শুদ্ধাচার চর্চা ও দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা করা, সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়া। নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎর্কষতা এবং নীতির প্রতি অনুগত থেকে সকলকে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সংস্থাসমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..