× Banner
সর্বশেষ
দেশের সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌদির পররাষ্ট্র উপমন্ত্রীর বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে চায় সরকার -প্রধানমন্ত্রী প্রগতিশীল ও উন্নত সমাজ বিনির্মাণে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্য – পানি সম্পদ মন্ত্রী জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে – প্রধানমন্ত্রী সৌদিতে কফিল আকামা নবায়ন না করলেও অন্য নিয়োগকর্তার অধীনে নবায়নের সুযোগ বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে – প্রধানমন্ত্রী ‎ বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীতে গণযোগাযোগ অধিদপ্তরের ভ্রাম্যমান সংগীত কর্মসূচি শুরু সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হচ্ছে

কমলগঞ্জে ভূমি সেবা সপ্তাহ মেলায় ২দিনে ৪৪ লক্ষ ৩ হাজার টাকা কর আদায়

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯

মাহমুদ খান, নিজস্ব প্রতিনিধি(মৌলভীবাজার):  মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলা ভূমি সেবা সপ্তাহ মেলায় গত ২দিনে ৪৪ লক্ষ ৩ হাজার ৭৮৩ টাকা ভূমি কর আদায় করা হয়েছে।

মুন্সীবাজার ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা ইবুংহাল সিংহ শ্যামল জানান, ১০-১১ এপ্রিল ২দিনে ১৪ লক্ষ ৮৯ হাজার ৯০১ টাকার কর আদায় করা হয়েছে। তন্মেধ্যে মিরতিংগা চা বাগান ৭ লক্ষ ৪৩ হাজার ৬৭৩ টাকা, দেওরাছড়া চা বাগান ৬ লক্ষ ৪৩ হাজার ৫৩ টাকা, হামিদিয়া চা বাগান ৫২ হাজার ২০৬ টাকা, মাইজদি চা বাগান ১২ হাজার ২১৯ টাকা এবং সাধারণ ৩৮ হাজার ৭৫০ টাকা। কমলগঞ্জ সদর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা জানান, ২দিনে ২৬ লক্ষ ৩১ হাজার ৭৯৩ ভূমি কর আদায় হয়। এর মধ্যে শমশেরনগর চা বাগান ১২ লক্ষ ৯৭ হাজার ৯৪১ টাকা, আলীনগর আংশিক ১৩ লক্ষ ২৫ হাজার ৮৮০ টাকা ও সাধারণ ৭ হাজার ৯৭২ টাকা। আদমপুর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা সৈয়দ মো: রফিকুল ইসলাম জানান, গত ২দিনে ২ লক্ষ ৮২ হাজার ৮৯ টাকা ভূমি কর আদায় হয়েছে। এরমধ্যে আলীনগর চা বাগান আংশিক ১২ হাজার টাকা, শ্রীগোবিন্দপুর চা বাগান ২ লক্ষ ৬৪ হাজার টাকা ও সাধারণ ৬ হাজার ৮৯ টাকা।

কমলগঞ্জ উপজেলার ভূমি অফিসের আয়োজনে বুধবার (১০ এপ্রিল) ভূমি সেবা সপ্তাহ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক। বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুর ১২ টায় কমলগঞ্জ সদর ইউনিয়ন ভূমি অফিস, ২টায় আদমপুর ভূমি অফিস ও বিকাল ৪টায় মুন্সীবাজার ভূমি অফিসের সেবা সপ্তাহ মেলার আনুষ্ঠানিক কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমী আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভীন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ পনিরুজ্জামন, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান, সাংবাদিক আর কে সোমেন, মোনায়েম খান, নির্মল এস পলাশ, সজীব দেবরায়, ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..