মধুখালী প্রতিনিধিঃ বছরের শেষদিন হইতে ও মহান বিজয়ের মাস বিদায় উপলক্ষে যুব সমাজকে মাদকমুক্ত ও সকল প্রকার অপকর্ম থেকে দুরে রাখার জন্য ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের মধ্যে নিশ্চিন্তপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে নিশ্চিন্তপুর গ্রামের বিশিষ্ঠ সমাজ সেবক ও মুক্তিযোদ্ধাদের ৪টি দলের মধ্যে এক টূর্নামেন্ট ফুটবল খেলা অনুষ্টিত হয়।
এর হলেন বীরমুক্তিযোদ্ধা ও ডুমাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন মোল্যা ও বীরমুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন বিশ্বাস এবং বিশিষ্ঠ সমাজ সেবক ও ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাকির আহম্মেদ টোকন ও ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ বশির আহম্মেদ (বাচ্চু)। এর মধ্যে বৃহস্পতিবার বীরমুক্তিযোদ্ধা ও ডুমাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন মোল্যা একাদশ বনাম বিশিষ্ঠ সমাজ সেবক ও ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাকির আহম্মেদ টোকন একাদশের মধ্যে এক বিশাল প্রতিযোগীতামূলক ফুটবল টূর্নামেন্ট ফাইনাল খেলা-২০২০ইং অনুষ্টিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন করেন ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান ও ফরিদপুর জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ খুরশিদ আলম(মাসুম)।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা গরীব মোহাম্মাদ, ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা মোঃ সাজ্জাদ হোসেন, বীরমুক্তিযোদ্ধা মোঃ আঃ খালেক বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা মোঃ ফরিদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মোঃ আকিদুল ইসলাম, শিক্ষক মন্ডলী নাকোল রাইচরন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আঃ রশিদ মোল্যা, ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আঃ কুদ্দুস মোল্যা, ডুমাইন ইউনিয়ন বি.এন.পি সভাপতি শেখ জিল্লুর রহমান (জিলাল), বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ হাসানুজ্জামান মোল্যা, শাহ আজাদ মাহবুব, মোঃ শমসের আলী, মোঃ মশিউর রহমান বিশ্বাস, সাবেক ইউ.পি. সদস্য মোঃ আবজাল হোসেন মোল্যা, সহকারী শিক্ষক মোঃ নাসির উদ্দিন মিন্টু। রেফরীর দায়িত্বে ছিলেন মোঃ সাব্বির হোসেন, ধারাভাষ্য বিবরনীতে ছিলেন ইউনিয়নের ইউ.পি. সদস্য মোঃ ইদ্রিস আলী। সার্বিক সহযোগীতায় ছিলেন মোঃ মিজানুর রহমান, শিক্ষক মোঃ মনজুর হোসেন, মোঃ সুমন মোল্যা, মোঃ টিপু মোল্যা সহ যুবসমাজ বৃন্দ। খেলায় আলতাফ হোসেন মোল্যার দল ৩-২ গোলে টোকনের দলকে পরাজিত করে জয়লাভ করেন।
খেলাটি সুন্দর ও মনোরম পরিবেশে দর্শকেরা উপভোগ করেন। সবশেষে প্রধান অতিথি ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম (মাসুম) বিজয়ীদের ও রানার্স- আপদের মাঝে এবং খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরন করে অনুষ্টান শেষ করেন। খেলায় কোন প্রকার বিশৃংখলার সৃষ্ঠি হয় নাই।