× Banner

ভারত প্রতিনিধি

চারিদিকে শুধু ‘ধোঁয়া’ দেখে বিজয়ী হলেন রচনা বন্দ্যোপাধ্যায়

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
বিজয়ী হলেন রচনা

চারিদিকে শুধু ‘ধোঁয়া’ দেখে লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে বিজয়ী হলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।

রাজনীতির মাঠে একে অপরের বিপক্ষে লড়াই করলেও আদতে দুই প্রার্থীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দু’জনেই অভিনেত্রী। পেশার সূত্রেই দু’জনের বন্ধুত্ব। প্রায় দীর্ঘ ১৭ বছরের বন্ধুত্ব রয়েছে লকেট এবং রচনার। রাজনীতির লড়াইয়ে নেমে একে অপরকে কখনও কটু কথায় আক্রমণ করেননি।

প্রথম দিন প্রচারকেন্দ্রে যাওয়ার পথে চারিদিকে শুধু ‘ধোঁয়া’ দেখেছিলেন রচনা। ২০ মে হুগলি কেন্দ্রে লোকসভা ভোট হয়েছিল। ফলপ্রকাশের আগের দিন গণনাকেন্দ্র ঘুরে মন্তব্য করেছিলেন, ‘‘সবার উপর মানুষ সত্য।’’ ভোটের ফলাফল যা হবে, তা মেনে নেবেন তিনি।

অভিনেত্রী জানিয়েছিলেন, ভোটের প্রচার থেকে ছুটি পেলে ছেলের সঙ্গে প্রচুর সময় কাটাতে চান তিনি। প্রাগ দেশেও ঘুরতে যাওয়ার ইচ্ছা রয়েছে তাঁর।

হুগলি কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসাবে দাঁড়ানোর পর সমাজমাধ্যমে রচনাকে নিয়ে মিমের ছড়াছড়ি শুরু হয়ে যায়। একাংশের মতে, ‘নেত্রীসুলভ’ আচরণ অপেক্ষা যেন ‘নায়িকাসুলভ’ হাবভাব বেশি রচনার। কিন্তু শেষ বিচারে শেষ হাসি হাসলেন তিনিই।

অন্য দিকে, বিপক্ষে দাঁড়ানো টলি অভিনেত্রী লকেট অভিনয়জগৎ থেকে এখন বহু দূরে। বরং, রাজনীতিক হিসাবে নিজেকে পাকাপোক্ত করে তুলেছেন তিনি। তবু হারতে হল রাজনীতিতে নবাগতার কাছে।

এ বার লোকসভা নির্বাচনে হুগলিতে আসলে ‘তারকা-যুদ্ধ’ হল। অভিনয় জগতের দুই অভিনেত্রী ভোটযুদ্ধে একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন।

বড় পর্দা থেকে ছোট পর্দা, বিনোদন জগতে রচনা ‘দিদি নম্বর ওয়ান’। রাজনীতির মঞ্চে নেমেছিলেন নিজের সতীর্থের বিরুদ্ধেই লড়াই করতে। সেই যুদ্ধেও ‘দিদি নম্বর ওয়ান’ হলেন রচনা।


এ ক্যটাগরির আরো খবর..