× Banner
সর্বশেষ
আগৈলঝাড়ায় কর্মচারী নির্যাতনের মামলায় মালিক গ্রেফতার বৈষম্য সৃষ্টির সুযোগ দিবে না গণতান্ত্রিক সরকার -পার্বত্যমন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় অবাধে পোড়ানো হচ্ছে কাঠ, পরিবেশ ও বনবিভাগ নির্বিকার! ইরানে হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল সৌদি চাপের প্রেক্ষাপটে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, পাল্টা উত্তেজনায় মধ্যপ্রাচ্য শাহজালাল বিমানবন্দরের ৫৪টি ফ্লাইট বাতিল ঈদের পর নিউমার্কেটে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার কাজ শুরু হবে – পরিবহণমন্ত্রী দেশের বৃহত্তর স্বার্থে নবীন চিকিৎসকদের রাজনীতিতে ইনভলভ করবেন না – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক মধ্যপ্রাচ্যগামী ২৭টি ফ্লাইট বাতিল, বিড়ম্বনায় যাত্রীরা

বিনোদন ডেস্ক

বিজয়-রাশমিকার বিয়েতে মোদি ও অমিত শাহর বিশেষ উপহার

ACP
হালনাগাদ: রবিবার, ১ মার্চ, ২০২৬
বিজয়-রাশমিকার বিয়েতে মোদি ও অমিত শাহর বিশেষ উপহার

দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানার বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান আগামী ৪ মার্চ হায়দেরাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজস্থানের উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে এই তারকা দম্পতি এখন হায়দেরাবাদে অবস্থান করছেন।

বিয়ের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করে তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন এই যুগল। সম্প্রতি সেই সাক্ষাতের অভিজ্ঞতা ও প্রাপ্ত উপহারের কথা গণমাধ্যমে জানিয়েছেন বিজয়।

বিজয় দেবেরাকোন্ডা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কাটানো সময়টি তাদের জন্য ছিল অত্যন্ত সম্মানজনক। সাক্ষাতের সময় তারা ভারতীয় সংস্কৃতি ও স্থাপত্য নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী এই নবদম্পতিকে আশীর্বাদ করার পাশাপাশি বিজয়ের বাবা-মায়ের উদ্দেশে একটি বিশেষ চিঠি লিখে দিয়েছেন।

অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই দম্পতিকে আশীর্বাদস্বরূপ একটি গণেশ মূর্তি উপহার দিয়েছেন। বিজয় জানান, সেই উপহারটি বর্তমানে তাদের বাড়ির প্রার্থনাকক্ষে রাখা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাদের ভারতীয় সিনেমা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, উদয়পুরে অত্যন্ত ঘরোয়া কিন্তু আভিজাত্যপূর্ণ পরিবেশে বিয়ে সেরেছেন বিজয় ও রাশমিকা। আধুনিক সাজসজ্জার পরিবর্তে কয়েক দশকের পুরনো ঐতিহ্যবাহী ‘প্রাইমাল’ রীতিতে সেজেছিল তাদের বিয়ের মণ্ডপ। সেখানে মাটির উপাদান, ফুল ও কলাপাতা ব্যবহার করা হয়েছিল। তেলুগু এবং কোডাভা- দুই বিশেষ রীতি মেনে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ের দিন বিজয়ের পরনে ছিল ঐতিহ্যবাহী উত্তরীয় ও স্বর্ণালঙ্কার এবং রাশমিকা সেজেছিলেন সাবেকি ঘরানার গহনা ও পোশাকে।


এ ক্যটাগরির আরো খবর..