বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়িত্ব পালনরত বিচারপতি মোঃ হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ নিয়োগ দেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিচারপতি মোঃ হাবিবুল গনির শপথ গ্রহণের তারিখ থেকে তাঁর আপিল বিভাগে নিয়োগ কার্যকর হবে।
আরও পড়ুনঃ জনগণের প্রশ্ন, জনগণের উত্তর: ঢাকা-১৩ আসনে ৪র্থ টাউন হল সভা ২৯ আগস্ট
নতুন এ নিয়োগের মধ্য দিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সর্বোচ্চ বিচারিক স্তর আপিল বিভাগে বিচারপতি হাবিবুল গনি দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুনঃ ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার অনড়: পররাষ্ট্রমন্ত্রী


