× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

বিচার প্রার্থীকে নির্যাতনের করায় মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন

ACP
হালনাগাদ: বুধবার, ১৬ মার্চ, ২০২২
বিচার প্রার্থীকে নির্যাতনের করায় মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচরে বিচারপ্রার্থী অসহায় দিনমজুর একাধিক ব্যাক্তি ও নারীকে মারধর ও অমানুষিক নির্যাতনের প্রতিবাদে মানবববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

বুধবার (১৬ মার্চ) বেলা ১১ টার দিকে সুবর্ণচর উপজেলার চর আমান উল্ল্যাহ ইউনিয়নের ছমিরহাট বাজারে উক্ত মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। এসময় শত শত নারী পুরুষ কামাল  মেম্বারের বিচার চাই, বিচার চাই বলে স্লোগান দিতে থাকে। এ ঘটনায় সুষ্ঠ বিচার চেয়ে থানায় জিডি করেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী অজি উল্যাহর পুত্র বেলাল হোসেন ওরপে বাবুল (৪০) বলেন ফসলি জমিতে কাজ করার সময় তাকে ফাঁসাতে মিথ্যা চুরির অপবাদ দিয়ে পূর্বপরিকল্পিতভাবে সুবর্ণচর উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ও ৬নং চর আমানউল্ল্যাহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার কামাল উদ্দিন, একই গ্রামের লেদুর পুত্র জিয়াউর রহমানের নেতৃত্বে অজ্ঞাত ৬-৭ জনের ভাটিয়া সন্ত্রাসী মারধর করে, তার শৌরচিৎকারে  তার স্ত্রী বাঁচাতে আসলে তাকেও মারধর করে এবং শ্লীলতাহানী করে।

আরেক ভুক্তভোগী চর আমানউল্লাহ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নোয়াপাড়া গ্রামের আব্দুল মোতালেব এর পুত্র জাহাঙ্গীর(৩৫) বলেন প্রতিবেশী একনারী অসামাজিক কার্যকালাপে জড়িত থাকায় প্রতিবাদ করলে ঐ নারী মেম্বারকে অবহিত করে,  পরে জাহাঙ্গীর ৯ নং ওয়ার্ড মেম্বার কামাল এরসাথে দেখা করলে কোন কিছু বুঝে ওঠার আগেই কামাল মেম্বার তাকে অশ্লীল ভাষায় গালমন্দ করে এবং মারধর করে তার মুখের দাঁড়ি ছিঁড়ে পেলে।

মানববন্ধনে বক্তারা কামাল মেম্বারের নানা অনিয়ম দূর্ণিতী ও অসহায় মানুষের ওপর নির্যাতনের দৃষ্টান্ত শাস্তির দাবী জানান।

এ বিষয়ে কামাল মেম্বারের কাছে জানতে চাইলে তিনি মারধরের বিষয়ে অস্বিকার করে বলেন জাহাঙ্গীর একজন নারীকে উত্ত্যক্ত করলে সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়।


এ ক্যটাগরির আরো খবর..