× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

উন্নত বাংলাদেশ বিনির্মাণে বিএসটিআইকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
বিএসটিআইকে আন্তর্জাতিক মানে

উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে বলে অভিমত জানিয়েছেন শিল্প সচিব এ কে এম আলী আজম।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই-এর প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

শিল্প সচিব বলেন, বিএসটিআই দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। এটি আগের তুলনায় অনেক গতিশীল হয়েছে। এই ধারা অব্যাহত রেখে জাতীয় মান নির্ধারণী এ প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।

‘একটি দেশের পণ্যের পরীক্ষণ পদ্ধতি যত ভালো, সে দেশে তত ভালো মানের পণ্য উৎপাদিত হবে। ভালো মানের পণ্য উৎপাদন করতে পারলে রপ্তানি বাজার সম্প্রসারিত হবে। এছাড়া অভ্যন্তরীণ বাজারেও ভোক্তার কাছে আরও ভালো মানের পণ্য পৌঁছে দেওয়া সম্ভব হবে।’

আলী আজম বলেন, বিএসটিআই’র লোগো যেন আন্তর্জাতিকভাবে সর্বোচ্চ গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে আমাদের সবাইকে সে বিষয়ে একসঙ্গে কাজ করতে হবে। এ বিষয়ে শিল্প মন্ত্রণালয় বিএসটিআইকে প্রয়োজনীয় সব সহযোগিতা দেবে বলে আশ্বস্ত করেরন তিনি।

বিএসটিআই মহাপরিচালক মো. মুয়াজ্জমে হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিন, বিএসটিআই’র পরিচালক (প্রশাসন) মো. তাহের জামিলসহ মন্ত্রণালয় ও বিএসটিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এ ক্যটাগরির আরো খবর..