× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

বিএফইউজের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে জেইউজের অভিনন্দন

admin
হালনাগাদ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫

যশোর প্রতিনিধি:সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর ২৭ ডিসেম্বরের দ্বি-বার্ষিক কাউন্সিলে আগামী দুই বছরের জন্য নব-নির্বাচিত সভাপতি মজলুম সাংবাদিক শওকত মাহমুদ ও মহাসচিব পদে এম. আব্দুল্লাহ, সহকারি মহাসচিব পদে নূর ইসলামসহ অন্যান্য পদে নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন যশোর  (জেইউজে)।

এক বিবৃতিতে সংগঠনের সহ-সভাপতি মোস্তফা রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক এম. আইউব, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম তারেক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম আর খান মিলন ও নির্বাহী সদস্য ওয়াহিদুজ্জামান মিলন এই অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। নব-নির্বাচিত কমিটি সাংবাদিকদের ঐতিহ্যবাহী শীর্ষ সংগঠন বিএফইউজে-কে আগামীতে আরো শক্তিশালী করার পাশাপাশি নেতৃবৃন্দ সাংবাদিকদের রুটি রুজি এবং অধিকার আদায়ের সংগ্রামকে আরো বেগবান করবেন বলে নব-নির্বাচিত কমিটির কাছে আশা করে জেইউজে।


এ ক্যটাগরির আরো খবর..