× Banner
সর্বশেষ
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪

পিআইডি

বিএফআইডিসিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরে যুগোপযোগী কৌশল নেওয়া হবে -পরিবেশ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
যুগোপযোগী কৌশল

জাতীয় সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি)-কে একটি লাভজনক ও গতিশীল প্রতিষ্ঠানে রূপান্তর করতে কার্যকর ও যুগোপযোগী কৌশল গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ মিরপুরে বিএফআইডিসি’র ক্যাবিনেট ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিএফআইডিসিকে আধুনিক প্রযুক্তির সংযুক্তি, দক্ষ জনবল গড়ে তোলা এবং বাজারমুখী পণ্য উৎপাদনের মাধ্যমে উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে।

পরিদর্শনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন। তারা বিএফআইডিসির উৎপাদন কার্যক্রম, ব্যবস্থাপনা কাঠামো এবং বাজার সম্প্রসারণ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনায় প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা, বিশেষ করে রাবার উৎপাদন বাড়াতে বিদেশ থেকে উন্নত জাতের ক্লোন আমদানির সম্ভাবনা যাচাই ও এ বিষয়ে একটি সমীক্ষা পরিচালনার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। আসবাবপত্র শিল্পে প্রতিযোগিতা বাড়াতে একটি আধুনিক বিক্রয় ও বিপণন কৌশল প্রণয়নের ওপরও গুরুত্বারোপ করা হয়।

পরিদর্শন ও এই আলোচনাকালে বিএফআইডিসির চেয়ারম্যান মো. নাসির উদ্দীনসহ মন্ত্রণালয় ও কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..