× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিএনপির স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে খালেদা জিয়া

admin
হালনাগাদ: সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠক শুরু হয়।

যুক্তরাজ্য থেকে ফেরার পর এই প্রথম শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছেন খালেদা জিয়া। তিন মাসেরও বেশি সময় পর গত ১৮ অক্টোবর দেশে ফেরেন বিএনপির প্রধান।

স্থায়ী কমিটির এক সদস্যের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, দেশের মানবাধিকার পরিস্থিতি, আইনশৃঙ্খলা, দলের সাংগঠনিক কার্যক্রম, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎ এসব নিয়ে আলোচনা হবে। সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনগুলোর কৌশল ও দলের কর্মপন্থা নিয়ে আলোচনা হবে বলেও তিনি জানান।

সর্বশেষ গত ১৩ জুলাই স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া।


এ ক্যটাগরির আরো খবর..