× Banner
সর্বশেষ
পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর জ্বালানিখাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করল বাংলাদেশ ও রাশিয়া ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চালিত হবে বৈদেশিক সম্পর্ক -পররাষ্ট্রমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে সংস্কার ও জবাবদিহিতা জোরদার করবে সরকার – পরিকল্পনা প্রতিমন্ত্রী বাংলাদেশের অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

বেনাপোলে ৪০ হাজার দুই টাকার নোট জব্দ

admin
হালনাগাদ: সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭

স্টাফ রিপোর্টার বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় বাংলাদেশি দুই টাকার নোট ৪০ হাজার টাকা জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারী আটক হয়নি।

সোমবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক বাস টার্মিনালে বিআরটিসি পরিবহন থেকে এ টাকা জব্দ করা হয়।

বিজিবি জানায়,তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশি টাকার একটি চালান পাচারের চেষ্টা চলছে। পরে তারা অভিযান চালিয়ে চেকপোস্ট আন্তর্জাতিক বাস টার্মিনালে বিআরটিসি পরিবহনে (ঢাকা মেট্রো ব, ১১৬৭৭০) অভিযান চালায়। এসময় বাসের মধ্য থেকে একটি বস্তা পাওয়া যায়। পরে বস্তার থেকে দুই টাকার নোট ৪০ হাজার টাকা জব্দ করা হয়।

বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সুবেদার শফিউর রহমান টাকা জব্দের বিষয়টি নিশ্চিত করে  জানান, পাচারকারীরা বিজিবির অভিযানের খবর পেয়ে আগে থেকে পালিয়ে যায়।

জানা যায়, এ পথে এর আগেও ভারতে পাচারের সময় বাংলাদেশি দুই টাকার বিপুল পরিমাণের নোটসহ পাচারকারীরা আটক হয়েছেন। তবে এ দুই টাকার নোট কী কারণে ভারতে পাচার হচ্ছে আটক কেউ স্বীকার করেনি।


এ ক্যটাগরির আরো খবর..