× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

বিএনপির স্থায়ী কমিটিতে তরুণ নেতৃত্ব চান এমাজউদ্দিন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ বয়স্ক নেতাদের সম্মানের সাথে বিদায় দিয়ে বিএনপির স্থায়ী কমিটিতে তরুণ নেতৃত্ব আনার আহ্বান জানালেন শিক্ষাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহমেদ।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘তারেক রহমানের অষ্টম কারামুক্তি দিবস’ ও তেল গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী কর্মজীবী দল আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি। এমাজউদ্দিন আহমেদ বলেন, আজকে বিএনপিতে যারা স্থায়ী কমিটির সদস্য রয়েছেন তাদের মধ্যে যারা সিনিয়র হয়ে গেছেন, তাদের সম্মান দিয়ে একটি ভালো জায়গায় রাখতে হবে। যারা কমবয়সী,কর্মঠ এবং দক্ষ সংগঠক তাদের স্থায়ী কমিটিতে আনতে হবে। অবাধ নির্বাচন হলে শতকরা ৭২ ভাগ ভোট বিএনপির বাক্সে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশে আমরা এখন কঠিন সময় পার করছি’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সুন্দর পথ রচনা করতে হবে। যারা ‘অর্থনীতি এগিয়ে যা”েছ’ এসব বড় বড় কথা বলেন তাদের মন্তব্য সঠিক নয়। এ প্রসঙ্গে তিনি বলেন, যতক্ষণ না পর্যন্ত রাজনৈতিক স্থিতিশীলতা না আসবে, ততদিন অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়। এটা পৃথিবীর কোথাও হয়নি। আমাদের আগে মানুষের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে হবে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। বিএনপির পক্ষে দেশের তরুণ-তরুণী ও ছাত্রছাত্রীদের ঐক্যবদ্ধ করতে হবে উল্লেখ করে এমাজউদ্দিন আহমেদ বলেন, তাহলেই বিএনপি তাদের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারবে। রাজনীতি মানে প্রতিপক্ষকে নির্যাতন নয় মন্তব্য করে সহনশীলতার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার জন্যও সরকারের প্রতি দাবি জানান তিনি।

এমাজউদ্দিন আহমেদ বিএনপির নেতাকর্মীদের আশ্বস্ত করে বলেন, ‘ভয় পাওয়ার বা দুর্বল হওয়ার কারণ নেই। বিএনপির অনেক জনসমর্থন রয়েছে।কারণ এ পর্যন্ত যতবার ভোট হয়েছে ততবারই খালেদা জিয়া প্রতিটি আসনেই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। পক্ষান্তরে শেখ হাসিনা কম ভোট পেয়েছেন এবং কোনো কোনো আসনে পরাজিত হয়েছেন। এতেই প্রমাণ হয় খালেদা জিয়া শেখ হাসিনার থেকে বেশি জনপ্রিয় দলের নেত্রী। সুতরাং যতই সরকার প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করুক বিএনপিকে সহজে ধ্বংস করতে পারবে না।

জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভাপতি হাজী মো. লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির সহ স্বে”ছা বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিম প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..