× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের ৯.৩৮ লাখ কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা কাল আজ বুধবার (১০ জুন) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু, নয়াপল্টনে ভিড়

admin
হালনাগাদ: সোমবার, ১২ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মধ্যে সোমবার (১২ নভেম্বর) সকাল থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ সোমবার সকাল ১০টা থেকে শুরু করে আগামীকাল মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত এই ফরম বিক্রি চলবে।

সকালে নয়াপল্টন বিএনপির কার্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানে মনোনয়ন প্রত্যাশী দলীয় নেতাকর্মী, সমর্থক ও উৎসুক লোকজনের ভিড়। বিএনপির কয়েক হাজার কর্মী সমর্থক কার্যালয়ের সামনে স্লোগান দিচ্ছেন। উৎসবের ঢেউ আছড়ে পড়েছে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় এবং এর আশপাশে।

এদিকে সম্ভাব্য পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিএনপির নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে তারা চেষ্টা করছেন।  এর আগে রোববার (১১ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আগ্রহী প্রার্থীরা নগদ ৫ হাজার টাকা জমা দিয়ে মনোনয়ন ফরম কিনতে পারবেন।

রিজভী জানান, পূরণ করা ফরম বুধবার (১৪ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে হবে। ফরমের সঙ্গে দিতে হবে নগদ ২৫ হাজার টাকা। এর আগে, গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তফসিলকে ক্ষমতাসীন দলের ইচ্ছার প্রতিফলন বলে অভিযোগ করে বিএনপি।

পরে আজ রোববার দুপুরে গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠকের পর এক সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, বিএনপির নেতৃত্বাধীন এই জোটটি নির্বাচনে অংশ নেবে। প্রায় একই সময়ে প্রেস ক্লাব থেকে এক সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টও নির্বাচনে অংশ নেওয়ার কথা জানায়।


এ ক্যটাগরির আরো খবর..