× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

ডেস্ক

বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়েছে -মির্জা ফখরুল

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
বিএনপির কাছে বাজেটের গুরুত্ব নেই

বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়েছে। নেতাকর্মীদের ধৈর্য্য ধরে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে আয়োজিত শোক সভায় তিনি এ আহ্বান জানান।

বিএনপির মহাসচিব বলেন, নির্বাচনের মাধ্যমে প্রকৃত সরকার এলে দেশে শান্তি ফিরে আসবে। দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। এটা স্বাধীনতার জন্য শুভ নয়। কাদা ছোড়াছুড়ি, তর্ক-বিতর্ক করে ঐক্য নষ্ট না করারও আহ্বান জানান তিনি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ১৯৭২ সাল থেকে মুজিবের প্রতি, আওয়ামী লীগের প্রতি ঘৃণা তৈরি হচ্ছে। আর গণঅভ্যুত্থানের ফলকেও নস্যাতের ষড়যন্ত্র করছে তারা। ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় ২৪ সালে গণঅভ্যুত্থানের সময় সত্যিকার দেশপ্রেমিকের মতো কাজ করার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..