× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

বিএনপির গায়ে পোড়া মানুষের গন্ধ: প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮

বিএপির গায়ে পোড়া মানুষের গন্ধ। যারা আগুন দিয়ে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারে তাদের স্থান বাংলার মাটিতে হবে ন। এরা মানুষ নয় এরা মানুষরূপী দানব। এদেরকে আপনারা ভোট দিবেন না বললেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার রংপুরের তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা রংপুরের উন্নয়নে অনেক প্রকল্প হাতে নিয়েছি। এ উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করতে আপনারা নৌকায় ভোট দিয়ে ক্ষমতায় বসাবেন। আওয়ামী লীগ সবসময় মানুষের সেবা করার চেষ্টা করে। দেশের উন্নয়নের চিন্তা করে। আর আওয়ামী লীগ ক্ষমতায় গেলেই এ উন্নয়ন হয়।

সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা খাবারের ব্যবস্থা করেছি। কোনও মানুষ গৃহহারা থাকবে না। বিনা পয়সায় মানুষ চিকিৎসাসেবা পাচ্ছে। আমরা কমিউনিটি ক্লিনিক করেছি। প্রতিটি মানুষ চিকিৎসা পাচ্ছে। ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য এখন আর বই কিনতে হয় না। নতুন বই আমরা দিয়ে দিচ্ছি। উপবৃত্তি দিচ্ছি। মোবাইল ফোনে মায়েদের কাছে বৃত্তির টাকা পাঠানোর ব্যবস্থা করেছি। প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক মসজিদ ও কালচারাল সেন্টার করে দিচ্ছি। তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করেছি। ন্যাশনাল সার্ভিস চালু করেছি। বেকারদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছি।

প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে আমরা দেশের প্রতিটা ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেব। আর কোন গৃহ অন্ধকারে নিমজ্জিত হবে না। সকলেই পাবে আলোর সন্ধান।


এ ক্যটাগরির আরো খবর..