× Banner
সর্বশেষ
জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  আগৈলঝাড়ায় ছদ্মবেশী নারী দিয়ে জমি বিক্রির অভিযোগ, জাল দলিল বাতিলের দাবি খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি  ক্ষুদ্র পরিসরে বৃহৎ সাফল্য দক্ষিঞ্চলে অর্থনীতির নতুন দিগন্ত শোল মাছ চাষ পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

মাদারীপুর  প্রতিনিধি

বিএনপি মুক্তিযোদ্ধাদের দল জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী

Dutta
হালনাগাদ: শনিবার, ১ জুন, ২০২৪

মাদারীপুরের কালকিনিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল  (বিএনপির) প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুর১২ টায় কালকিনি উপজেলার উত্তর কৃষ্ণনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে কালকিনি ও ডাসার উপজেলার আয়োজনে  এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কালকিনি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ফজলুল হক
বেপারীর সভাপতিত্বে ও কালকিনি উপজেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আনিসুর রহমান তালুকদার খোকন।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মুক্তিযোদ্ধাদের দল এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন মুক্তিযোদ্ধা এবং বর্তমান সভাপতি ও মুক্তিযোদ্ধা। পরে তিনি তার বক্তব্যে মুক্তিযুদ্ধে তাদের অবদানের কথা তুলে ধরেন এবং জিয়াউর রহমানের স্মরণে স্মৃতিচারণ করেন।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক এ্যাড.জাফর আলী মিয়া,সদস্য সচিব জাহান্দার আলী জাহান,যুগ্ম আহ্বায়ক মোঃ সোহরাব হোসেন হাওলাদার,যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন অর রশীদ বাবুল হাওলাদার,যুগ্ম আহ্বায়ক এ্যাড.জমিনুর রহমান মিঠু,যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ,কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ মাহাবুব হোসেন মুন্সি, ডাসার উপজেলা বিএনপি নেতা আলাউদ্দিন তালুকদার,কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সালাম খান,কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদার,উপজেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিরু বেপারী, পৌরসভা সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম বেপারী,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জসিমউদ্দিন সহ কালকিনি ও ডাসার উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..