× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

মাহমুদ খান, সিলেট ব্যুরো

বিএনপি-জামায়ত সন্ত্রাসী দল, তাদের হাতে দেশ রাষ্ট্র জনগণ নিরাপদ নয় -পররাষ্ট্রমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
বিএনপি-জামায়ত সন্ত্রাসী দল

অগ্নি-সন্ত্রাস, জ্বালাও-পোড়াও করে সরকার বদলানো যাবে না। একমাত্র নির্বাচনে ভোটের মাধ্যমেই সরকার বদল হবে। বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় নগরীর আখালিয়াস্থ কালীবাড়ীতে প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা ও সরকারের দেশব্যাপী উন্নয়ন-কর্মযজ্ঞ প্রচার ও আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আয়োজিত উঠান বৈঠকে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, আমরা বিরোধী দলকে সম্মান করি। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে তবে রাষ্ট্র ক্ষমতার লোভে দেশের শান্তি সম্পদ নষ্ট করে, সাংবাদিক-পুলিশ পিটিয়ে, বিচারপতির বাসভবন, হাসপাতালে হামলা করে রাষ্ট্রক্ষমতায় যাওয়া যায় না। বিএনপি-জামায়ত সন্ত্রাসী দল। তাদের হাতে দেশ রাষ্ট্র জনগণ নিরাপদ নয়।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মাটি, মানুষের জন্য কাজ করে চলেছেন। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। কেননা দেশ ও জনগণের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই।
কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি যিশুপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

উঠান বৈঠকের শুরুতে পররাষ্ট্রমন্ত্রী জেলহত্যা দিবসে শহিদ জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন, সিসিক কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াস, আওয়ামী লীগ নেতা সুদীপ দেব, সাব্বির খান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মকবুল হোসেন খান, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ড. মিছবাউর রহমান, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হেলেনা আহমেদ, ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, সিসিকের মহিলা কাউন্সিলর রেবেকা বেগম, জেলা শ্রমিক লীগের সভাপতি এজাজুল ইসলাম এজাজ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..