× Banner
সর্বশেষ
দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী

বিএনপি এখন তিন ভাগে বিভক্ত

admin
হালনাগাদ: সোমবার, ১৭ আগস্ট, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘বিএনপির রাজনীতি এখন তিন ভাগে বিভক্ত। বিভাজনের এই রাজনীতি নিয়ে বিএনপিনেত্রী খালেদা জিয়া লন্ডন, আমেরিকা গিয়ে কোনো কূল পাবেন না।

রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত আলোচনা সভায় সোমবার দুপুরে তিনি এসব কথা বলেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার পেছনে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমর্থন ছিল বলেই ১৫ আগস্ট তিনি (খালেদা) ভুয়া জন্মদিন পালন করার নামে আনন্দ করেন। জন্মদিনে কেক কেটে খালেদা জিয়া প্রমাণ করতে চান যে, এখনও তিনি পাকিস্তানের ভাবধারা লালন করেন। ভুয়া জন্মদিন পালন করা বন্ধ হলেই জাতি বুঝবে তারা মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে আসছে।

তিনি বলেন, ‘জিয়াউর রহমান আইন করে বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করেছিলেন। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক সেই আইন আমরা বাতিল করেছি। খুনিদের শেষ রক্ষা হয়নি। ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা প্রসঙ্গে আওয়ামী লীগের প্রবীণ এই রাজনীতিক বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে হাওয়া ভবন থেকেই জঙ্গিবাদের উত্থান হয়। ওই ভবন থেকেই বোমা হামলা পরিচালনা করা হয়। শেখ হাসিনার সরকার শক্ত অবস্থান নেওয়ার কারণে এমন নাশকতা আর সৃষ্টি হচ্ছে না।

সিলেটে শিশু রাজন হত্যার ব্যাপারে সুরঞ্জিত বলেন, ‘দ্রুত চার্জশিট দিতে পারায় পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানাই। কিন্তু দুঃখজনক হলো, ঘটনার সঙ্গে জড়িত মূল আসামির নাম চার্জশিটে নেই। পুলিশের সহায়তা না পেলে ওই আসামি সৌদি আরবে পালিয়ে যেতে পারে না। একইভাবে নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় দেওয়া চার্জশিটও অসম্পূর্ণ। আয়োজক সংগঠন নৌকা সমর্থক গোষ্ঠীর উপদেষ্টা ডা. এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরীও উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..