× Banner
সর্বশেষ
নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তর সম্পর্কিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্কীকরণ-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের BD Intervention 2026 সম্মেলন উদ্বোধন বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় নতুন যুগের সূচনা কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন মধুখালীতে শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর ১৪টি স্পটে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত

         ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর ১৪টি স্পটে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত অভিযান করেন।

 আজ ১ সেপ্টেম্বর ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর ১৪টি স্পটে বিআরটিএ’র ৯টি ভ্রাম্যমাণ আদালত তাদের কার্যক্রম পরিচালনা করে।

          এ সময় অতিরিক্ত ভাড়া আদায় এবং রুট ভায়োলেশন/রুট পারমিট না থাকা, হাইড্রোলিক হর্ন, ফিটনেস না থাকা, ওয়েবিল ও অন্যান্য অপরাধের দায়ে ৮৪টি বাসের বিপরীতে ৮৪টি মামলায় মোট ৩ লাখ ৪৪ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া রুট পারমিট না থাকায় একটি গাড়িকে ডাম্পিং স্টেশনে প্রেরণ করা হয়।

          বিআরটিএ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তদারকি করেন।


এ ক্যটাগরির আরো খবর..