× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

বি.এন.পি, জামায়েতের ক্যাডারা আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে হুমকি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ আসন্ন ১৬ নং নান্নার ইউনিয়ন পরিষদ, ধামরাই, ঢাকা এর নির্বাচন ২৮/৫/২০১৬ ইং তারিখে শুরু হতে যাচ্ছে। এর মধ্যেই বিভিন্ন দলের প্রার্থীরা যার যার পোস্টার, ফেষ্টুন, ব্যানার নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। গত ১৪/০৫/২০১৬ ইং তারিখ হইতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল বাসার বাদশা মোল্লা, এলাকার বিভিন্ন স্থানে পোস্টার, ফেষ্টুন ঝুলিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলে এলাকার বিরোধী প্রার্থী বি.এন.পি দলের লোকেরা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল বাসার বাদশা মোল্লা এর নৌকা মার্কার পোস্টার, ফেষ্টুন ছিঁড়ে ফেলছে এবং এলাকায় একটি বিশৃঙ্খলার সৃষ্টি করেছে এবং এলাকার জনগণের মনে একটি আতঙ্কের সৃষ্টি করছে। তারা জোর গলায় বলছে আওয়ামী লীগের প্রার্থীকে নির্বাচন করতে দেয়া হবে না। ১৬ নং নান্নার ইউনিয়ন পরিষদ এর নির্বাচনে অংশ গ্রহণ করছেন আওয়ামী লীগ, বি.এন.পি ও জাতীয় পার্টি।

এলাকায় গিয়ে জানতে পারলাম বি.এন.পি’র (১) মোঃ হাবিবুর রহমান, পিতা-আজিমুদ্দিন (স্বেচ্ছাসেবক দল বি.এন.পি), নান্নার, ধামরাই, ঢাকা। (২) মোঃ জাকির হোসেন, পিতা-এছামুদ্দিন সরকার (বি.এন.পি), নান্নার, ধামরাই, ঢাকা। (৩) আঃ রাজ্জাক (সম্পদ), পিতা-মঙ্গল বেপারী (বি.এন.পি’র নান্নার ইউনিয়ন সভাপতি) ও (৪) মোঃ আজাহার, পিতা-মৃক মাজম আলী (বি.এন.পি’র ক্যাডার ও ভূমি দস্যু), উল্লেখিত ব্যক্তিগণ এলাকার একটি ত্রাসের সৃষ্টি করে রেখেছে। নির্বাচনটি কিভাবে ভুন্ডুল করবে এই পায়তারায় তারা মেতে উঠেছে। উল্লেখিত ব্যক্তিগণ এলাকার বি.এ.পি’র ক্যাডার ও তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে চলাফেরা করছে এবং প্রতিদিনই আওয়ামী লীগের নেতা-কর্মী ও আওয়ামী সমর্থিত লোকজনদের লাঠিসোটা ও রামধা নিয়ে ধাওয়া করছে এবং হুমকি-ধামকী দিয়ে আসছে।

তাহারা বলে যে বি.এন. পি’র ধানের শীষের প্রার্থীকে ভোট না দিলে নির্বাচন ভুন্ডুল করে দিবে। ইহাতে এলাকার লোকজনও আতঙ্কগ্রস্থ হয়ে পড়ছে। এলাকার জনগণ ভোটকেন্দ্রে যাবে কি যাবে না সেই নিয়ে আতঙ্কগ্রস্থ অবস্থায় দিনাতিপাত করছে।

জানা গেছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল বাসার মোল্লা, নান্নার ইউনিয়ন পরিষদের এই বর্তমান নির্বাচনের পূর্বেও চেয়ারম্যান ছিলেন এবং নান্নার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও বটে। সে এখন এলাকায় ভয়ে ভয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছে।

এদিকে জামায়েত ইসলামের আরেক সন্ত্রাসী ক্যাডার নূরু মিয়া (কাজী), পিতা-মৃত কুদরত আলী, ঠিকানা-নান্নার, ধামরাই, ঢাকা আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে হুমকি-ধমকী দিচ্ছে যাতে নির্বাচন না করতে পারে। নূরু মিয়া (কাজী) গত হরতালে গাড়ীতে আগুন দেয় এবং বি.এন.পি’র প্রার্থীদের সাথে যুক্ত হইয়া এলাকার আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাধারণ লোকজনদের পায়ের রঙ কেটে ফেলার হুমকি দিচ্ছে যেন বি.এন.পি’র ধানের শীষের প্রার্থীকে ভোট দেয়।

সর্বশেষে জানা গেছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল বাসার বাদশা মোল্লা-কে যে কোন ভাবেই এ নির্বাচন করতে দিবে না, বি.এন.পি’ প্রার্থীর ক্যাডার বাহিনী।

এ অবস্থায় নির্বাচন কমিশনার শক্ত ও কঠিন ভাবে আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতি নেয়ার কথা বললে হয়তো এলাকায় শান্তিপূর্ণভাবে ১৬নং নান্নার ইউনিয়ন পরিষদের নির্বাচনটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালিত হবে। নচেৎ এলাকায় কাটাকাটি, হানাহানি, মারামারির ঘটনা ঘটে যাইতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..