× Banner
সর্বশেষ
আজ ৩ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কেটে দুই যুবকের মৃত্যু

যোগী পিকেবি প্রকাশ

বায়ু পান করেই বাঁচুন

admin
হালনাগাদ: সোমবার, ৪ জুলাই, ২০১৬
https://thenewse.com/wp-content/uploads/Ananda.jpg

বায়ু পান করেই বাঁচুন  ।। দেহে অক্সিজেনের প্রয়োজন সর্বাধিক। আমরা খাদ্যের মাধ্যমে যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করি তা দেহের আংশিক প্রয়োজন মাত্র মেটাতে পারে। এইজন্য আমাদের শ্বাস গ্রহণ করতে হয় অতিরিক্ত অক্সিজেন সংগ্রহের জন্য। অক্সিজেন ছাড়া আগুণ জ্বলতে পারে না। আমাদের জঠরাগ্নিকেও জ্বালিয়ে রাখে এই অক্সিজেন। বায়ু পান করেই বাঁচুন

শ্বাসের সাথে আমরা যে বিশুদ্ধ বায়ু গ্রহণ করি, ওই বায়ুতে শতকরা ২০ ভাগ থাকে অক্সিজেন। এই ২০ ভাগ অক্সিজেন থেকে ৪ ভাগ মাত্র আমাদের দেহ গ্রহণ করতে পারে। বাকী ১৬ ভাগ দেহ গ্রহণ করতে পারে না বলে প্রশ্বাসের সাথে দেহ থেকে বের হয়ে যায়। শ্বাস-বায়ু ও খাদ্য থেকে দেহ যতটুকু অক্সিজেন সংগ্রহ করে তা সমস্ত দেহের পুষ্টি বিধান করে, জঠরাগ্নিকে জ্বালিয়ে রাখে।

ফুসফুসের কোষে সঞ্চিত বায়ু থেকে লাল রক্তাণুগুলি অক্সিজেন গ্রহণ করে তা রক্তের সাথে মিশিয়ে দেয়। এই অক্সিজেন যুক্ত বিশুদ্ধ রক্তই স্নায়ু ও গ্রন্থিগুলিকে খাদ্য সরবরাহ করে, দেহের সর্বাঙ্গীণ পুষ্টি বিধান করে।

আরও জানুন শারীরিক সুস্থ্য থাকার জন্যে প্রাণায়াম

যোগশাস্ত্রে আছে- প্রাণই প্রাণের খাদ্য। তাই প্রাণায়াম দ্বারা এই প্রাণ সংগ্রহ করতে হবে। প্রাণায়াম অভ্যাসে ফুসফুস, হৃদযন্ত্র প্রভৃতি বায়ুগ্রন্থিগুলি সবল হয়, ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা বেড়ে যায়। ফলে লাল-রক্তাণুগুলি বেশী পরিমাণে অক্সিজেন দেহের কাজে লাগাতে পারে ও রক্তকে অধিক সতেজ করে তুলতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..