× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাড়ির জায়গার বিরোধকে কেন্দ্র করে আগৈলঝাড়ায় মহিলাকে পিটিয়ে হত্যা

admin
হালনাগাদ: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬

আগৈলঝাড়া(বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় বাড়ির জায়গার বিরোধকে কেন্দ্র করে এক মহিলাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিন বাগধা গ্রামের সেকেন্দার মিয়ার সাথে বাড়ির জায়গা নিয়ে একই বাড়ির আবুল মিয়ার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধী বাড়ির জায়গা নিয়ে গতকাল রোববার উভয় পক্ষের আমিন দিয়ে দিনব্যাপী সীমানা নির্ধারনের কাজ চলে। মাপ চলার সময় ওই দিন বিকেলে উভয় পক্ষের মধ্যে ঝগড়া-ঝাটির এক পযার্য়ে সেকেন্দার মিয়ার স্ত্রী সুফিয়া বিবি(৪৫)’র উপর প্রতিপক্ষ আবুল মিয়ার স্ত্রী সোনাবান বেগম লাঠি দিয়ে আঘাত করলে সুফিয়া বিবি ঘটনাস্থালেই মারা যায়। এসআই আ.হক ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পোষ্টমটের জন্য বরিশাল প্রেরন করা হয়েছে।

এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে নিহত সুফিয়ার পরিবার সূত্রে জানা গেছে। এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনাস্থালে এসআই আ.হক’কে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..