× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

বাসায় ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর উত্তরখান থানা এলাকায় বাসার ভেতরে ঢুকে আবেদা খাতুন (৫০) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ ভোর সাড়ে ৪টার দিকে থানার ধোপাদিয়া এলাকার ব্যাপারীপাড়ায় এ ঘটনা ঘটে।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৫ বছর আগে আবেদার সঙ্গে তাঁর স্বামীর বিচ্ছেদ হয়। পরে তিনি মেয়েকে নিয়ে ব্যাপারীপাড়া এলাকায় একটি বাসায় থাকতেন। আজ ভোরবেলা দুর্বৃত্তরা বাসায় ঢুকে তাঁকে কুপিয়ে হত্যা করে।

খবর পেয়ে আবেদার লাশ উদ্ধার করে পুলিশ। পরে সোয়া ২টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। কারা, কেন আবেদাকে হত্যা করল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি সিরাজুল।


এ ক্যটাগরির আরো খবর..