× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহতে বাসে আগুন

admin
হালনাগাদ: শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮

রাজধানীর মগবাজারে বাসচাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার দুপুরে মগবাজারের ওয়ারলেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা গোল্ডেন লাইন পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

ঢাকা মহানগর পুলিশ রমনা জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ঘটনাটি নিশ্চিত করেছেন।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম সাইফুল(৩৫)। তিনি রাজধানীর উত্তর গোড়ানের বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বাসটি প্রথমে একটি রিকশাকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় রিকশাটি সড়কের পাশে পড়ে যায়। রিকশার আরোহী ও চালক আহত হন। এরপর বাসটি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। পরে সেখানে উপস্থিত লোকজন বাসটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

গেল রোববার রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের দুই বাসের রেষারেষিতে ঝরে যায় দুই শিক্ষার্থীর প্রাণ। এরপর তার সহপাঠীরা আন্দোলনে নামেন। ধীরে ধীরে এ আন্দোলন পুরো রাজধানীসহ সারা দেশে ছড়িয়ে পড়ে। এ ঘটনার রেশ না কাটতেই আবারও বাসচাপায় রাজধানীতে মোটরসাইকেলের এক আরোহী নিহত হলেন।


এ ক্যটাগরির আরো খবর..