রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ গত ২৪শে জুলাই সন্ধ্যায় ৭ ঘটিকায় লাহিড়ীতে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। লাহিড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিরাট মিছিল লাহিড়ী বাজারের ধান হাটি হয়ে চৌরাস্তা চত্বরের এসে পথ সভার মধ্যে দিয়ে শেষ হয়।
উক্ত পথ সভায় বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী ছাত্রলীগের সভাপতি মমিরুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মিঞা, এলাহী, এর৩নং ধনতলা ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি শহিদুর রহমান, এবং লাহিড়ী আঞ্চলিক শাখা ছাত্রলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক তুষার চৌধুরী সহ স্থানীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্যে লাহিড়ী আঞ্চলিক শাখা ছাত্রলীগের সভাপতি মোশাররফ হোসেন বলেন, সরকার যখন একটি দেশকে উন্নত রাষ্ট্রের পথে নিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহুর্তে গুলশানের রেস্তেরায় ও শোলাকিয়া ঈদগাহ মাঠে জঙ্গি হামলা চালায়। এধরনের জঘন্য হত্যা যেন আর কোন জঙ্গি বা সন্ত্রাস বাংলার মাটিতে ঘটাতে না পারে সে জন্য সকল সজাগ থাকার আহব্বান জানান। সেই সাথে তারেক রহমানের রায় দ্রুত কার্যকর করার জন্য সরকারের বিচার বিভাগের প্রতি জোর দাবী জানানো হয়। সেই সাথে বক্তারা সরকারকে কঠোর হয়ে জঙ্গি দমন করার জন্য আহব্বান জানান।