× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

বারবাজারে এমপি আনারকে সংবর্ধনা দিল মৎস আড়ৎদার ও ফড়িয়া সমবায় সমিতি

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম কে এক সংবর্ধণা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে বারবাজার মৎস আড়ৎদার ও ফড়িয়া সমবায় সমিতির আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়।

বারবাজার মৎস সমবায় সমিতির সভাপতি মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, ৯ নং বারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, বারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান রঞ্জু, ইউপি সদস্য স্বপন জোয়ার্দ্দার প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে এমপি আনার বলেন, বারবাজারকে শতভাগ মাদক মুক্ত করতে হবে। এজন্য তিনি জনপ্রতিনিধিসহ এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

এছাড়া বারবাজারে বাসটার্মিনাল, ১০ বেডের একটি হাসপাতাল, শহরকে প্রসার করার জন্য একটি পুকুর ভরাটসহ রাস্তা-ঘাটের উন্নয়ন করার জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..