× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

বার বছরের ছাত্রীকে বিয়ে করলেন ইউপি চেয়ারম্যান

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মোহাব্বত হোসেন জুয়েলের বিরুদ্ধে ১২ বছরের স্কুলছাত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে।

জানা গেছে, উপজেলার নিজামকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাব্বত হোসেন জুয়েল পার্শ্ববর্তী ভ্যানচালক ঠাণ্ডু কাজীর মেয়ে ও নিজামকান্দি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী আনিরা খানমকে বিয়ে করেন যা ১৪ আগস্ট আইনগত স্বীকৃতি দিতে নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করেন।

এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে।

নিজামকান্দি উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, ভর্তি রেজিস্ট্রারে আনিরা খানমের জন্ম তারিখ ১৫ সেপ্টেম্বর ২০০৪ ইং। সে অনুযায়ী বর্তমানে তার বয়স হয়েছে প্রায় ১২ বছর।

নিজামকান্দি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার মজুমদার জানান, ৯ আগস্টের পর আনিরা খানম আর স্কুলে ক্লাস করতে আসেনি।

ইউপি চেয়ারম্যানের বড় ভাই এম এম হোসেন (মুকুল) বাল্যবিয়ের কথা স্বীকার করে বলেন, সে যে কাজ করেছে মারাত্মক অন্যায় করেছে। তার উপযুক্ত বিচার হওয়া উচিত।

স্কুলছাত্রীর বাবা ঠাণ্ডু কাজী মেয়ের বিয়ের কথা অস্বীকার করে বলেন, ‘বিয়ে হয়নি, তবে চেয়ারম্যানের সঙ্গে বিয়ের কথা হচ্ছে।’

এদিকে, চেয়ারম্যানের সঙ্গে ওই স্কুলছাত্রীর প্রেমের সম্পর্কের কথা জানতে পেরে তার আগের স্ত্রী এক সন্তানের জননী হ্যাপী বেগম ঘটনার এক সপ্তাহ আগে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে চলে গেছেন।


এ ক্যটাগরির আরো খবর..