× Banner
সর্বশেষ
আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির

বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতালে পুলিশের জল কামান ও লাঠিচার্জ

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৮ মার্চ, ২০২২
হরতালে জল কামান

নিত্যপণ্য, গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতালে গুলিস্তান এলাকায় জল কামান ও লাঠিচার্জ করেছে পুলিশ। এতে সাংবাদিকসহ আহত হয়েছেন বেশ কয়েকজন।

আজ ২৮ মার্চ সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল চলছে। এগারোটার দিকে হরতাল ছত্রভঙ্গ করতে জলকামান ও লাঠিচার্জ করে পুলিশ।

পল্টন এলাকা ঘুরে দেখা যায়, সকালে হরতালে সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের শরিক দল সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কাস পার্টির নেতাকর্মীরা পল্টন মোড় এলাকায় মিছিল বের করেন। মিছিলটি মতিঝিল, গুলিস্তান, বিজয়নগর ঘুরে আবার পল্টন মোড়ে অবস্থান নেয়। পল্টন মোড়ে ব্যারিকেড দিয়ে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নেতাকর্মীরা ওই এলাকায় অবরোধ দেয়ার পরেই পুলিশ জলকামান ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

হামলার পর আবারো মিছিল নিয়ে পল্টনের দিকে আসছেন বাম নেতাকর্মীরা।

বাম গণতান্ত্রিক মোর্চার সমন্বয়ক সাইফুল হক বলেন, হামলার প্রতিবাদে মঙ্গলবার (২৯ মার্চ) সারাদেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। একইসঙ্গে মঙ্গলবার বিকেল ৪টায় কেন্দ্রীয়ভাবে পল্টনে বিক্ষোভ সমাবেশ পালন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..