× Banner
সর্বশেষ
পর্যাপ্ত সম্পদ সরবরাহ এবং আধুনিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আজ ১৯ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ মে (৪ জ্যৈষ্ঠ) মঙ্গলবারের পঞ্চাঙ্গ ও ইতিহাসের এইদিনে সমষ্টিগতভাবে সকলকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -ভূমি প্রতিমন্ত্রী জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন -স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ মে সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

বাজারে আসল ট্রান্সসেন্ডের উচ্চ ক্ষমতাসম্পন্ন মেমোরি কার্ড

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞানপ্রযুক্তি প্রতিবেদক: ট্রান্সসেন্ড ব্র্যান্ডের ইউএইচএস-২ মডেলের উচ্চ মানসম্পন্ন এসডিএইচসি মেমোরি কার্ড এখন দেশের বাজারে। প্রফেশনাল ক্যামেরা ও ভিডিও ধারণকারীদের জন্য এই মেমোরি কার্ড আদর্শ।

উচ্চ ক্ষমতাসম্পন্ন এই মেমোরি কার্ডে সর্বাধুনিক ফোরকে ভিডিও এবং ছবি সহজেই ক্যাপচার ও ষ্টোরেজ করা যাবে। সুপার স্পিড সম্বলিত এই মেমোরি কার্ডের রিড এবং রাইট স্পিড সর্বোচ্চ ২৮৫ মেগাবাইট পার সেকেন্ড এবং ১৮০ মেগাবাইট পার সেকেন্ড। যা গ্রাহকদের ক্যামেরাটিকে একটি পাখির উড়ন্ত ছবির প্রতিটা মুহূর্ত পর্যন্ত ক্যাপচার করতে সাহায্য করবে।

সেরা পারফরম্যান্স ও ষ্টোরেজ ছাড়াও ট্রান্সসেন্ডের ইউএইচএস-২ মডেলের নতুন এই মেমোরি কার্ড ওয়াটার প্রুফ, টেম্পারেচার প্রুফ, স্টাটিক প্রুফ, এক্স-রে প্রুফ ও শক প্রুফ।

এছাড়াও ছবি, ভিডিও, ডকুমেন্ট, মিউজিকসহ বিভিন্ন মুছে ফেলা ফাইল পুনরুদ্ধারে এই মেমোরি কার্ডটি ‘রিকভার আরএক্স’ সফটওয়্যার ব্যবহার উপযোগী।

ট্রান্সসেন্ড ব্র্যান্ডের ইউএইচএস-২ মডেলের উচ্চ মানসম্পন্ন এসডিএইচসি মেমোরি কার্ড বাজারে এনেছে দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্যের প্রতিষ্ঠান ইউসিসি।


এ ক্যটাগরির আরো খবর..