× Banner
সর্বশেষ
টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ভারতে যাওয়ার সময় বেনাপোলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য – শামা ওবায়েদ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলায় আসছি, প্রতিমা বিসর্জন আটকালে দেখে নেব

admin
হালনাগাদ: রবিবার, ২৭ আগস্ট, ২০১৭

প্রতিবেশী ডেস্ক: আশুরায় প্রতিমা বিসর্জন না করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার এই নির্দেশের সঙ্গে সঙ্গে তাঁর বিরুদ্ধে প্রতিক্রিয়া আসতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ঝড় উঠে।

দিল্লি বিজেপির মুখপাত্র তেজিন্দর বগ্গা টুইট বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিয়ে বলেন, ”এ বছর দশমীতে আমি বাংলায় থাকব আর দেখব কে মা দুর্গার মূর্তি বিসর্জন আটকায়।”

তেজিন্দর বগ্গা আরও বলেন, মা দুর্গার প্রতিমা বিসর্জন বন্ধ করার মতো পশ্চিমবঙ্গে কেউ এখনও জন্মগ্রহণ করেনি। আমি দেখে নেব মমতা ব্যানার্জি ও তাঁর সরকার কিভাবে মা দুর্গার মূর্তি বিসর্জন আটকায়।”

পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গ কি তালেবানি শাসনের দিকে ধাবিত হচ্ছে? স্কুলে স্কুলে স্বরস্বতী পূজা বন্ধ করা হচ্ছে, দুর্গা পূজায় প্রতিমা বিসর্জন বারবার বাধাগ্রস্ত হচ্ছে।’


এ ক্যটাগরির আরো খবর..