× Banner
সর্বশেষ
ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম

বাংলাদেশের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Musfiqur-Rahim.jpg

প্রতিপক্ষের চেয়ে এখনো ২৬৭ রান পিছিয়ে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে শুরুতেই হোঁচট খায় স্বাগতিকরা। ঢাকা টেস্টে এখনও সুবিধাজনক অবস্থানে পৌঁছতে পারেনি বাংলাদেশ। ৪ উইকেটে ১০৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করা বাংলাদেশ ফলোঅন এড়াতে লড়ছে এখন। তৃতীয় দিনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ৫ উইকেটে ১৪২ রান।

টেস্ট সিরিজ বাঁচাতে প্রবল চাপে পড়ে যাওয়া বাংলাদেশের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ সামাল দিতে মুশফিকের সঙ্গী হয়েছেন লিটন দাস। উইকেটে আছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম ও। তৃতীয় দিনে ফিফটি তুলে নিয়েছেন মুশফিক। তিনি অপরাজিত আছেন ৫০ রান নিয়ে। তাকে যোগ্য সঙ্গ দেয়া মিঠুন ফিরে গেছেন ৮৬ বলে ১৫ রান করে।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ১১ রানে দুই বাংলাদেশি টপ অর্ডার বিদায় নেন। ধুঁকতে থাকা বাংলাদেশের ইনিংস মেরামতের দায়িত্ব নেন অভিজ্ঞ তামিম ইকবাল এবং অধিনায়ক মুমিনুল হক। কিন্তু এই জুটিকেও বেশিদূর এগোতে দেয়নি সফরকারী বোলাররা। মুমিনুল বিদায় নেন ব্যক্তিগত ২১ রানে। আর ভালোই খেলতে থাকা তামিম বিদায় নেন ৪৪ রানে। আলজারি জোসেফের বলে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। ৭১ রানে ৪ উইকেট যাওয়ার পর দলের হাল ধরেন মুশফিক এবং মিঠুন।

এর আগে বাংলাদেশি বোলারদের চরম পরীক্ষা নিয়ে ৪০৯-এ থামে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। এনক্রুমা বোনারের ৯০ আর জসুয়া ডি সিলভার ৯২ রানের ওপর ভর করে স্বাগতিকদের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করায় ক্যারিবীয়রা।


এ ক্যটাগরির আরো খবর..