শার্শা জিবলে তলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

শার্শা জিবলে তলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ
মাসুদ রহমান শেখ, বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল সংলগ্ন জিবলে তলা পাচপুকুর নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা একে ট্রাভেলস ও সাতক্ষীরা থেকে ছেড়ে আসা লোকাল বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ।
আজ ১৩ই ফেব্রুয়ারী শনিবার আনুমানিক ভোর ৫টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা একে ট্রাভেলস ( ঢাকা মেট্রো ব 14 -5486 ) ও সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রী বাহি লোকাল বাস ( ঢাকা মেট্রো জ 14 -0145 ) জিবলে তলা পাচপুকুর নামক স্থানে পৌঁছালে ঘন কুয়াশায় একে অপরকে দেখতে না পেয়ে  মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পরিবহন ও লোকাল বাসে থাকা অনেক যাত্রী আহত হয়।
এ বিষয়ে শার্শা নাভারন হাইওয়ে পুলিশ ফাড়ীর পরিদর্শক টিটু কুমার নাথ বলেন ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহন ও সাতক্ষীরা থেকে ছেড়ে আসা লোকাল বাস ঘনকুয়াশা পড়ার কারনে একে অপরের দেখতে না পাওয়ায় সাইট ক্রসিং করতে গিয়ে এই  সংঘর্ষের সৃষ্টি হয়।
তবে ঘটনাস্থল থেকে এলাকার জনসাধারণ প্রশাসন ও ফায়ার সার্ভিসের একান্ত প্রচেষ্টাই আহত ব্যাক্তিদের কে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেয়ন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।