× Banner
সর্বশেষ
মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার জোনাল অফিসের ‘অসম প্রেম কাহিনীতে’ ধরা খাচ্ছে গ্রাহক ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন নারী দিবস উপলক্ষে উপকূলের পাঁচ নারী সংগঠনকে সম্মাননা প্রদান মধুখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক? আওয়ামী লীগ সরকারের বিতর্কিত চুক্তিতেই তেল নিচ্ছে বাংলাদেশ ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই – পরিকল্পনা প্রতিমন্ত্রী সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো- স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

বাংলাদেশের কোন বিভাগে অবিবাহিত পুরুষ বেশি?

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
অবিবাহিত পুরুষ

বাংলাদেশের কোন বিভাগে অবিবাহিত পুরুষ বেশি? স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস এর এক গবেষণায় দেখা গেছে সিলেট বিভাগে অবিবাহিত পুরুষের অনুপাত অন্যান্য বিভাগের তুলনায় সর্বোচ্চ ৫৭ দশমিক ৮৩ শতাংশ। রাজশাহী বিভাগে পুরুষদের মধ্যে অবিবাহিত থাকার অনুপাত সব থেকে কম ৪৩ দশমিক ১ শতাংশ।

প্রতিবেদনে উঠে এসেছে, শহর অঞ্চলের নারী ও পুরুষ উভয় লিঙ্গের ক্ষেত্রেই পল্লী অঞ্চলের নারী ও পুরুষদের বাল্য বয়সেই অর্থাৎ ১৫-১৯ বছর বয়সেই বিবাহিত জীবনে প্রবেশের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেশি।

বৈবাহিক অবস্থা এবং এর বৈচিত্র্য জনসংখ্যার গঠন ও কাঠামো তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু প্রথম বিবাহের বয়স এবং বিধবা হওয়া, বিবাহবিচ্ছেদ এবং পৃথক থাকার কারণে নারীর প্রজনন জীবন প্রভাবিত হয়, তাই বিবাহের বয়স, লিঙ্গ ও বিবাহকেন্দ্রিক নানান বৈচিত্র্য নারীর প্রজনন পরিস্থিতি বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অন্যান্য জনমিতিক ও আর্থসামাজিক বৈশিষ্ট্যাবলির ওপর বিবাহের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব রয়েছে। এসব বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে স্থানান্তর, খানাপ্রধানের মর্যাদা, পারিবারিক গঠন ইত্যাদি। সামাজিক ও অর্থনৈতিক বৈশিষ্ট্যাবলি, যেমন- স্কুলে উপস্থিতি এবং কিশোর বয়সের শেষাংশে ও যৌবনের প্রথম ভাগে শ্রমশক্তিতে অংশগ্রহণের মতো বিষয়ের ওপরও এর প্রভাব রয়েছে।

বৈবাহিক অবস্থার চিত্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায়, দেশের ৪৯ দশমিক ৯৪ শতাংশ পুরুষ এবং ৫৩ দশমিক ২৯ শতাংশ নারী বর্তমানে বিবাহবন্ধনে আবদ্ধ আছেন। শহর ও গ্রামাঞ্চল নির্বিশেষে এ চিত্র প্রায় একই রকম। সামগ্রিকভাবে দেখা যায়, কখনই বিবাহবন্ধনে আবদ্ধ হননি এমন পুরুষ জনসংখ্যার অনুপাত ৪৮ দশমিক ৪৯ শতাংশ এবং নারীদের ক্ষেত্রে তা ৩৬ দশমিক ৪২ শতাংশ। ২০২১ সালের পরিসংখ্যানের সঙ্গে এ চিত্রের তেমন পার্থক্য নেই।


এ ক্যটাগরির আরো খবর..