× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

নিউজ ডেস্ক

বাংলাদেশের ঐতিহাসিক জয়

admin
হালনাগাদ: বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
বাংলাদেশের ঐতিহাসিক জয়

কিউইদের একমাত্র ভরসা রস টেইলরকে পঞ্চম দিনের দ্বিতীয় ওভারেই ৪০ রানে ফেরান এবাদত। টেইলরকে ফিরিয়ে ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নেন এবাদত। এ ছাড়া ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে পেসার রবিউল ইসলামের ৫ উইকেট নেওয়ার পর বাংলাদেশি কোনো পেসারের পাঁচ উইকেট পাওয়ার রেকর্ডও এটি।

টেইলরের বিদায়ের পর মাত্র ২২ রান যোগ করতেই সব উইকেট হারিয়ে ১৬৯ রানে শেষ হয় কিউইদের ইনিংস। এতে ৩৯ রানের লিড পায় স্বাগতিকরা। এবাদত নেন ৬ উইকেট, তাসকিন ৩টি ও মেহেদী মিরাজ নেন ১টি উইকেট।

মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে টিম সাউদির করা ইনিংসের দ্বিতিয় ওভারে সাদমান ইসলাম বিদায় নেন ৩ রানে। এরপর ৩১ রানের জুটি গড়ে কাইল জেমিনসনের বলে ক্যাচ দিয়ে ১৭ রানে ফেরেন নাজমুল হোসেন।

বাকিটুকু পথ পাড়ি দেন মুমিনুল-মুশফিক। মুমিনুলের ব্যাটে আসে ১৩, মুশফিক করেন ৫ রান। টেস্টের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে চার দিন দাপট দেখিয়ে পাওয়া এই জয় নিঃসন্দেহে চিরস্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেটের জন্য।

এই ম্যাচের মধ্য দিয়ে ঘরের মাঠে টানা ১৭ টেস্ট অপরাজিত থাকার ধারা শেষ হলো নিউজিল্যান্ডের।


এ ক্যটাগরির আরো খবর..