× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

ডেস্ক

বাংলাদেশেই বিশ্বমানের সফটওয়্যার উৎপাদন করছে ইউনিসফট

Kishori
হালনাগাদ: রবিবার, ১২ মার্চ, ২০২৩
বিশ্বমানের সফটওয়্যার উৎপাদন
বাংলাদেশেই বিশ্বমানের সফটওয়্যার উৎপাদন করছে ইউনিসফট

সম্প্রতি অনুষ্ঠিত বেসিস সফট এক্সপো ২০২৩ এ অংশগ্রহন করেছে ইউনিসফট সিস্টেম লিমিটেড এবং তাদের উদ্ভাবনী অল ইন ওয়ান ইআরপি (ডিস্ট্রিবিউটর ইআরপি, রিটেল ইআরপি), ফিন্যান্সিয়াল সফটওয়্যার (মার্চেন্ট ব্যাংকিং, লোন ম্যানেজমেন্ট, কাস্টোডিয়ান ব্যাংকিং, অ্যাসেট ম্যানেজমেন্ট), এনআরবি অনুমোদিত ভ্যাট ম্যানেজমেন্ট সফটওয়্যার, পয়েন্ট অফ সেল, ই-কমার্স (B2B, B2C) প্রদর্শন করে। ইউনিসফট সিস্টেম লিমিটেড একটি ছোট, মাঝারি এবং বড় প্রতিষ্ঠানের জন্য গ্রাহকের প্রয়োজন অনুসারে কাস্টমাইজ সফটওয়্যার, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট সলিউশনও তৈরি করে।
মেলায় প্যাভিলিয়ন পরিদর্শনকালে প্রতিষ্ঠানটির পরিচালক আবু মোস্তফা চৌধুরী সুজন বলেন, আমরা সবসময়ই আমাদের কাস্টমার সেবার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। আমরা বিশ্বমানের ইআরপি সফটওয়্যার উৎপাদন করছি। তাছাড়াও, ফিন্যান্সিয়াল সফটওয়্যার, পয়েন্ট অব সেল এবং ই-কমার্স সফটওয়্যার সেবাতেও আমাদের প্রতিষ্ঠান সফলভাবে কাজ করছে। বাংলাদেশের অনেক স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠান বর্তমানে আমাদের সেবা ব্যবহার করছে। আমরা বাংলাদেশের সফটওয়্যার খাতকে এগিয়ে নিতে চাই এবং একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মানে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাই।


এ ক্যটাগরির আরো খবর..