× Banner
সর্বশেষ
ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১ ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান করলেন কাজী সুফিয়া -মোতাহার কল্যাণ ট্রাস্ট

নিজস্ব প্রতিবেদক

নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর

বাংলাদেশের অর্থনীতিতে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান।

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এমন একটি উদার ও সহনশীল সমাজ গড়ার আহ্বান জানান, যেখানে নারীরা কোনো ভয় বা বাধা ছাড়াই কাজ করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ, জাতিসংঘ বাংলাদেশ এবং লোকাল কনসালটেটিভ গ্রুপ অন উইমেনস অ্যাডভান্সমেন্ট অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি (LCGWAGE)-এর যৌথ উদ্যোগে আজ ঢাকায় ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, নারীদের কর্মক্ষেত্রে পুরোপুরি সম্পৃক্ত করতে হলে একটি নিরাপদ ও সহায়তামূলক পরিবেশ নিশ্চিত করা জরুরি। একইসঙ্গে সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা বজায় রাখার ওপর তিনি জোর দেন, যাতে নারীরা ঘরে ও বাইরে নিরাপদবোধ করেন।

নিজের নির্বাচনি এলাকার একটি বিশেষ উদ্যোগের কথা তুলে ধরে ববি হাজ্জাজ জানান, নারী পোশাক শ্রমিকদের সন্তানদের জন্য কর্মস্থলে ডে-কেয়ার সেন্টার (দিবাযত্ন কেন্দ্র) স্থাপনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে
মা-বোনেরা তাদের সন্তানদের নিরাপদ আশ্রয়ে রেখে নিশ্চিন্তে কাজ করতে পারছেন। তিনি আরো জানান, এই সুবিধাকে আরো ছড়িয়ে দিতে সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলো পোশাক কারখানার মালিকদের সঙ্গে মিলে কাজ করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শীঘ্রই ১৮০ দিনের কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছেন। এই পরিকল্পনায় নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের জন্য অগ্রাধিকারমূলক পদক্ষেপগুলো বাস্তবায়নের রূপরেখা থাকবে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, বিশেষ অতিথি ছিলেন ইউএন উইমেন বাংলাদেশের উপপ্রতিনিধি নবনীতা সিনহা।


এ ক্যটাগরির আরো খবর..