× Banner
সর্বশেষ
শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা

ডেস্ক

বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তার দাবীতে জাপানে বিক্ষোভ

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/japan-mission.jpg

মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা ও সুরক্ষার দাবীতে জাপানে বিক্ষোভ করেছে ভারত, বাংলাদেশ ও নেপালের প্রবাসী হিন্দুবাঙ্গালীরা।

২৪ অক্টোবর রবিবার টোকিওস্থ বাংলাদেশী দূতাবাসের কাছে জড়ো হয়ে প্রায় ৬০ জন বিক্ষোভকারী এ কর্মসূচিতে অংশ নেয়। তারা প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিচ্ছিলেন, “বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা বন্ধ করুন, “সংখ্যালঘুদের জন্য আমরা ন্যায়বিচার চাই”।

ইসকনসহ অন্যান্য হিন্দু সংগঠনগুলির দ্বারা আয়োজিত বিক্ষোভের ঘটনাস্থলে উপস্থিত  রোহান আগরওয়াল বলেন,  “ভারত, বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ প্রায় ১৫০ টি দেশে অনুরূপ প্রতিবাদ হয়েছে।

জাপানের টোকিওতে ব্যবসায়ী, আনন্দলোক ফাউন্ডেশন এর ভাইস প্রেসিডেন্ট এবং দ্যা নিউজ জাপান চীফ নন্দী খোকন কুমার বলেন, আমরা বাংলাদেশের সকল ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সমান অধিকার এবং এই ধরনের আক্রমণ বন্ধ করার জোর দাবি জানাচ্ছি।

অনিল সরকার নামে একজন জাপান প্রবাসী বাংলাদেশী বলেন, “আমি আমার পরিবারকে নিয়ে দেশে ফিরতে ভয় পাচ্ছি।”

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হামলার সমালোচনা করেছেন। বাংলাদেশের রাজধানী ঢাকায় ধর্মীয় সহিংসতার বিরুদ্ধে শত শত মানুষ বিক্ষোভ করেছে।

উল্লেখ্য, বাংলাদেশের মোট জনসংখ্যার ১০ শতাংশেরও কম হিন্দু। অক্টোবরের মাঝামাঝি সময়ে  বাংলাদেশে পরিকল্পিতভাবে মন্দিরে হনুমানের পায়ে কোরান রেখে দাঙ্গা শুরু হয়। ফলে কুমিল্লায় মন্দির ভাংচুর, ধর্ষণ ও বেশ কিছু মানুষকে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার পর আরও বিভিন্ন জায়গায় মন্দির ও বাড়িঘর ভাংচুর করা হয়, এর পরবর্তী এক সপ্তাহ ধরে চলা বিশৃঙ্খলায় বহু মানুষ আহত এবং কয়েকজন মারা যায়।


এ ক্যটাগরির আরো খবর..