× Banner
সর্বশেষ
গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

বাংলাদেশে মুসলিমরা স্বাধীন আর হিন্দুরা তাদের গোলাম

admin
হালনাগাদ: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ সব হিন্দু উচ্ছষ্টভোগী কুকুর না, সব হিন্দু আপনাদের পোষা কুকুর না; যে আপনারা যা করবেন তাতেই প্রভুভক্তি দেখাতে পা চাটবে, সব হিন্দু বিবেক বুদ্ধি নীতি নৈতিকতা আদর্শ হারিয়ে ফেলেনি বলে মন্তব্য করলেন জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক

আজ বুধবার সামাজিক মাধ্যম ফেইসবুকের মাধ্যমে তিনি এধরনের একটি স্ট্যাটাস দেন

তিনি বলেন, প্রধান বিচারপতির পক্ষে সংবাদ সম্মেলন করায় আওয়ামীলীগের নেতারা খুব চটেছেন। পুজা উদযাপন ঐক্যপরিষদের আমন্ত্রনে প্রকাশ্যে বিভিন্ন মন্দিরে গিয়ে জনসভা করে সে বিষয়ে বিষোদ্গার করছে। হিন্দুরা সব সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে বলে সতর্ক থাকতে বলছেন

তিনি আরও আওয়ামী নেতাদের কাছে প্রশ্ন রাখেন যে, আপনারা মুসলিম লীগ করে ৪৭ ভারত ভাগ করেছিলেন কেন? ৭১ হিন্দুদের শত্রু ঘোষনা দিয়ে তাড়িয়ে দিয়ে তাদের সম্পত্তি শত্রু সম্পত্তি ঘোষনা করে দখল করেছিলেন কেন? এখন আপনার ভাইয়েরা কেউ বিএনপি, কেউ জামাত, কেউ হেফাজত, কেউ হিজবুত তাহেরী, কেউ খেলাফত আন্দোলন সহ শত শত মৌলবাদী জঙ্গী সংগঠন করে কেন?

তার মানে আওয়ামী নেতারা বুঝাতে চান মুসলমানরা স্বাধীন। তারা স্বাধীনভাবে সংগঠন করতে পারবে, স্বাধীনভাবে মতামত প্রকাশও করতে পারবে। শুধু হিন্দুরা থাকবে তাদের পোষা কুকুর হয়ে, গোলাম হয়ে

তবে মনে রাখতে হবে সব হিন্দু উচ্ছষ্টভোগী কুকুর না, সব হিন্দু আপনাদের পোষা কুকুর না; যে আপনারা যা করবেন তাতেই প্রভুভক্তি দেখাতে পা চাটবে, সব হিন্দু বিবেক বুদ্ধি নীতি নৈতিকতা আদর্শ হারিয়ে ফেলেনি


এ ক্যটাগরির আরো খবর..