× Banner
সর্বশেষ
শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড়– পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজা সম্পন্ন

মোঃমাসুদুর রহমান শেখ বেনাপোল

বাইসাইকেল চালিয়ে ভারত ভ্রমন শেষে বাংলাদেশে পর্তুগাল নারী

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
বাংলাদেশে পর্তুগাল নারী

বিশ্বের ইতিহাস, ঐতিহ্য নিজ চোখে  উপভোগ করতে বিশ্ব ভ্রমনের স্বপ্ন নিয়ে বাইসাইকেল চালিয়ে ভারত ভ্রমন শেষে  বাংলাদেশে এসেছেন পর্তুগাল নারী মারা আলেকজান্ডার পারদোসা মারটুইস।
রবিবার দুপুরে তিনি ভারতের পেট্রাপোল চেকপোষ্ট হয়ে বেনাপোল চেকপোষ্টে আসেন। এসময় বাংলাদেশ  ইমিগ্রেশন পুলিশ,কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ তাকে অর্ভ্যথনা জানিয়ে ভ্রমন সম্পর্ক্যে তথ্য দর্শনীয় স্থানের নানান তথ্য দেন। বাংলাদেশি মানুষের আতিয়তায় মুগ্ধ  এ বিদেশিনী বলেন বাংলাদেশ সম্পর্র্ক্যে বিভিন্ন জন তাকে ভীতিকর তথ্য দিলেও তিনি সাহস নিয়ে আসেন।  একজন নারীর একাকি  বিদেশ ভ্রমনের এমন সাহস  অবাক করে সীমান্ত বাসীদের।
বাংলাদেশের রয়েছে গৌরবময় ইতিহাস,ঐতিহ্য। তাই ভ্রমন পিপাসু মানুষের কাছে দেশটি খুব প্রিয়। প্রতিবছর দর্শনীয় স্থান দেখতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ আসেন এদেশে।  ২৮ বছর বয়সি পর্তুগাল নারী।
মারা আলেকজান্ডার পারদোসা মারটুইসের জন্ম পর্তুগালে। ছোট বেলা থেকে ভ্রমন ও ছবি আঁকা তার নেশা।  সেই স্বপ্ন থেকে সাহস জুগিয়েছে বিশ্ব ভ্রমনের। ২০২২ সালের ৩ ফেব্রুয়ারিতে বিশ্ব ভ্রমনের উদ্দেশ্যে ঘর ছাড়েন তিনি। রোববার সকালে ভারত ভ্রমন শেষে বেশ আনন্দ উচ্ছাস  দিয়ে তিনি বাংলাদেশের মাটিতে পা রাখেন।
এসময় তাকে অর্ভথনা জানাতে শুন্য রেখায় ছুটে আসেন ইমিগ্রেশন,বন্দর ও  কাস্টমস কর্তৃপক্ষ। বাংলাদেশি মানুষকে কাছে পেয়ে আবেক আফ্লুত হয়ে জড়িয়ে ধরেন এ বিদেশিনী । স্মৃতি ধরে রাখতে এসময় ইমিগ্রেশন চত্বরে পড়ে যায় সেলফি তোলার হিড়িক। বিদেশিনি  বলেন, বাংলাদেশি মানুষের আতিয়তা তাকে মুগ্ধ করেছে। এ স্মৃতি  সব সময় তার মনে থাকবে।
বাংলাদেশ আসার আগে  এপর্যন্ত ৪৭টি দেশ ভ্রমন শেষ করেছেন মারা আলেকজান্ডার পারদোসা মারটুইস।


এ ক্যটাগরির আরো খবর..