× Banner
সর্বশেষ
আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী

২০ মিনিটেই নিয়ন্ত্রণে মতিঝিল বাংলাদেশ ব্যাংকে লাগা আগুন

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২০ জুন, ২০২২
বাংলাদেশ ব্যাংকে আগুন

রাজধানীর মতিঝিল বাংলাদেশ ব্যাংকের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট।

সোমবার (২০ জুন) বিকেল ৬টা ২৫ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান শিকদার। এরপর ২০ মিনিট ব্যবধানেই আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মিডিয়া শাখা থেকে পাঠানো বার্তায় বলা হয়, বিকেল ছয়টা ২৫ মিনিটে বাংলাদেশ ব্যাংকে চতুর্থ তলায় আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মতিঝিল টহল ইউনিট তাৎক্ষণিক কাজ শুরু করে। পরে এছাড়া সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরো তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

তবে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

 


এ ক্যটাগরির আরো খবর..