× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে আগ্রহী ইতালি

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
জনশক্তি নিতে আগ্রহী ইতালি

বিশেষ করে কৃষি ও সেবা খাতে বৈধ পথে বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে আগ্রহী ইতালি।

সোমবার (২৪ জুলাই) সন্ধ্যায় রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে জাতিসংঘের খাদ্য ব্যবস্থা সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে ইতালির তিন মন্ত্রী এ আগ্রহের কথা জানান।

ইতালির তিন মন্ত্রী হলেন দেশটির কৃষিমন্ত্রী ফ্রান্সেস্কো ললোব্রিগিদা, স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেডোসি এবং বিচারমন্ত্রী কার্লো নর্দিও।

পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন।

আব্দুল মোমেন বলেন, ইতালির মন্ত্রীরা প্রধানমন্ত্রীকে বলেছেন তাদের দেশ বৈধ পথে বাংলাদেশ থেকে আরও শ্রমিক নিতে আগ্রহী, বিশেষ করে সেবা ও কৃষি খাতে।

ইতালির মন্ত্রীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অবৈধ শ্রমিক নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা অবৈধ শ্রমিকদের নিরুৎসাহিত করার কথা বলেন।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশও অবৈধ শ্রমিকদের নিরুৎসাহিত করতে চায়।

বৈধ এবং অবৈধ দুই ধরনের শ্রমিকরাই ইতালি ও বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী অবৈধ শ্রমিকদের মধ্যে যারা ভালো ও দক্ষ তাদের বৈধ করে নেওয়ার অনুরোধ করেন।

ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম।

 


এ ক্যটাগরির আরো খবর..