× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘কঠিন’ গ্রুপে

admin
হালনাগাদ: শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসর শুরু হতে যাচ্ছে আগামী বছরের ১১ মার্চ। ২০১৪ সালে টি-টোয়েন্টি ক্রিকেটের এ আসর বসেছিল বাংলাদেশে। চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা।

র‌্যাঙ্কিং অনুযায়ী আইসিসির শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপের দ্বিতীয় পর্বে বা সুপার টেন খেলবে। বাংলাদেশ ও জিম্বাবুয়েকে খেলতে হচ্ছে বিশ্বকাপের প্রথম রাউন্ড।

প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও ওমান। প্রথমবারের মত ওমান বিশ্বকাপে খেলছে। ‘বি’ গ্রুপে জিম্বাবুয়ের সঙ্গে খেলবে স্কটল্যান্ড, হংকং ও আফগানিস্তান।

দুই গ্রুপ থেকে দুই শীর্ষ দল সুপার টেনে খেলবে। গ্রুপ ‘এ’র শীর্ষ দল খেলবে গ্রুপ-২ এ। সুপার টেনে গ্রুপ-১ এ রয়েছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।  অন্যদিকে গ্রুপ ‘বি’ এর শীর্ষ দল খেলবে  গ্রুপ-১ এ। এই গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড।

বাংলাদেশ টুর্নামেন্টের শুরু থেকেই কঠিন লড়াইয়ের মুখোমুখি হচ্ছে। প্রথম পর্বে নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে লাল-সবুজ জার্সিধারীরা। টি-টোয়েন্টি ক্রিকেটে এ দুই দলকে দুর্ধর্ষ বলা চলে। টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে হারের তিক্ত স্বাদ রয়েছে বাংলাদেশের।  অন্যদিকে নেদারল্যান্ডস টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে ইংল্যান্ডকে চট্টগ্রামে হারিয়েছিল ৪৫ রানে। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ছয় রানে হেরে গিয়েছিল তারা।

এ দুই দলকে টপকে সুপার টেনে খেলতে পারলে বাংলাদেশের প্রতিপক্ষ হবে দুই প্রাক্তন টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তান। তাদের সঙ্গে রয়েছে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রথম ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে। ৯ মার্চ বিকেলে ধর্মশালায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। পরের দুটি ম্যাচ যথাক্রমে ১১ মার্চ ও ১৩ মার্চ। প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও ওমান। দুটি ম্যাচই রাতে অনুষ্ঠিত হবে।

এবারের আসরে পুরুষ ক্রিকেট দলের ম্যাচ হবে ৩৫টি। নারী ক্রিকেট দলের ম্যাচ হবে ২৫টি। প্রথমবারের মত পুরুষ ও নারী ক্রিকেট দলের ম্যাচ একই ভেন্যুতে হবে। শুক্রবার দুপুর ২টায় মুম্বাইতে টি-টোয়েন্টি  বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়।

 


এ ক্যটাগরির আরো খবর..