× Banner
সর্বশেষ
কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী খাস জমি দখলমুক্ত করে শিশু-কিশোরদের খেলার জন্য উন্মুক্ত করলেন ভূমি কর্মকর্তা পীর সাহেবকে হত্যা চেষ্টার অভিযোগে কাকন শেখের গ্রেফতারের দাবিতে মধুখালীতে মানববন্ধন সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ বেনাপোলে ডিবির অভিযানে ১৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ মতপ্রকাশের নামে চরিত্রহনন স্বাধীনতা নয়, অপরাধ: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শনিবার, ৩ আগস্ট, ২০১৯

বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের ৩৪ তম বার্ষিক সাধারন সভা ও ড. আখতার হামিদ খান পল্লী ও সমবায় উন্নয়ন পুরস্কার এবং সেমিনার’১৯ অনুষ্ঠিত।

আজ ৩ আগষ্ট ‘২০১৯ খ্রিঃ তারিখ, সকাল ১০.০০ ঘটিকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন, রমনা, ঢাকাতে বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের ৩৪ তম বার্ষিক সাধারন সভা ও ড. আখতার হামিদ খান পল্লী ও সমবায় উন্নয়ন পুরস্কার এবং সেমিনার’১৯ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মানিত সচিব জনাব মোঃ কামাল উদ্দিন তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের সম্মানিত নিবন্ধক ও মহাপরিচালক জনাব মোঃ আমিনুল ইসলাম এবং ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সম্মানিত পরিচালক (সরেজমিন)।

সভাপতিত্ব করেন সমগ্র বাংলাদেশ কৃষক সমবায়ীদের একমাত্র প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের মাননীয় সভাপতি জনাব মোঃ ইসরাফিল আলম এমপি মহোদয়।

সভায় বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সম্মানিত উপদেষ্টাবৃন্দ, পরিচালকবৃন্দ, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সম্মানিত চেয়ারম্যানবৃন্দ ও বাংলাদেশ ইউসিসএ কর্মচারী ইউনিয়নের নের্তৃত্বে কর্মচারীগণসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..